Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ

বর্তমান সময়ে অনলাইন ব্যবসা পরিচালনার জন্য Shopify অন্যতম জনপ্রিয় একটি ই-কমার্স প্ল্যাটফর্ম। এর মাধ্যমে খুব সহজে একটি পেশাদার অনলাইন স্টোর তৈরি করা যায় এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করা সম্ভব হয়।


অনেক নতুন ব্যবহারকারী Shopify যোগ করার সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হন অথবা কোনও তথ্য কোথায় দিতে হবে তা বুঝতে পারে না। তা এই আর্টিকেলে আমরা Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করা সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে আলোচনা করব।

সূচিপত্রঃ

  • Shopify স্টোরে ধাপে ধাপে প্রোডাক্ট যোগ করার সম্পূর্ণ গাইড
  • Shopify অ্যাডমিন প্যানেল ব্যবহার করে নতুন প্রোডাক্ট আপলোড করার নিয়ম
  • Shopify-এ প্রোডাক্ট টাইটেল ও ডেসক্রিপশন সঠিকভাবে লেখার উপায়
  • Shopify স্টোরে হাই কোয়ালিটি প্রোডাক্ট ছবি আপলোড করার সহজ পদ্ধতি
  • Shopify প্রোডাক্টের দাম এবং ডিসকাউন্ট সেটআপ করার সম্পূর্ণ প্রক্রিয়া
  • Shopify ইনভেন্টরি ম্যানেজমেন্ট ও স্টক কন্ট্রোল করার উপায়
  • Shopify প্রোডাক্টে SKU এবং শিপিং ডিটেইলস সেট করার নিয়ম
  • Shopify স্টোরে প্রোডাক্ট পাবলিশ করার আগে চেকলিস্ট 
  • Shopify প্রোডাক্ট SEO সেটিংস অপটিমাইজ করার সম্পূর্ণ গাইড
  • শেষ কথাঃ লেখকের মন্তব্য

Shopify স্টোরে ধাপে ধাপে প্রোডাক্ট যোগ করার সম্পূর্ণ গাইড

Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করা একটি সহজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। একটি প্রোডাক্ট সঠিকভাবে সেট আপ করা হলে তারা পণ্যের বিস্তারিত তথ্য সহজে জানতে পারেন এবং কেনার সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। Shopify নতুন প্রোডাক্ট যোগ করতে প্রথম আপনার Shopify অ্যাডমিন প্যানেলে লগইন করতে হবে এরপর বাম পাশে মেনু থেকে প্রোডাক্টস অপশনে ক্লিক করে অ্যাড প্রোডাক্ট বাটন নির্বাচন করুন, এখানে আপনি প্রোডাক্টের নাম, বর্ণনা, মূল্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য যুক্ত করা সুযোগ পাবেন। এই তথ্যগুলো দিয়ে সেভ করতে হবে।

পরবর্তী ধাপে প্রোডাক্টের উচ্চমানের ছবি আপলোড করুন এবং প্রয়োজনীয় অনুযায়ী দাম স্টক বা শিপিং তথ্য সেট করুন। যদি প্রোডাক্টের একাধিক সাইজ, রং বা অন্যান্য অপশন থাকে তাহলে। ভ্যারিয়েন্ট ব্যবহার করে সেগুলো যুক্ত করা যাবে। এছাড়া SEO Title, Meta Description এবং Product Tags সেট করলে সার্চ ইঞ্জিনে প্রোডাক্টের দৃশ্যমানতা বাড়তে পারে। এ সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর সেভ বাটনে ক্লিক করে প্রোডাক্টিভ প্রকাশ করুন। এভাবে ধাপে ধাপে কাজ করলে আপনার Shopify স্টরের প্রোডাক্টগুলো আরো পেশাদার দেখাবে এবং বিক্রিও বাড়াতে সহায়তা করবে।

Shopify অ্যাডমিন প্যানেল ব্যবহার করে নতুন প্রোডাক্ট আপলোড করার নিয়ম

Shopify অ্যাডমিন প্যানেল ব্যবহার করে নতুন প্রোডাক্ট আপলোড করা অনলাইন সিক্টর। পরিচালনার একটি গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে আপনি আপনার পণ্য দাম বিবরণ মূল্য ছবি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য যুক্ত করে ক্রেতাদের সামনে উপস্থাপন করতে পারেন। নতুন প্রমাণ যোগ করার জন্য প্রথমে। প্রথমে।Shopify অ্যাকাউন্টে লগিং করে অ্যাডমিন ডেস্ক বডে প্রবেশ করতে হবে। এরপর বাম পাশে মেনু থেকে। products অপশনে ক্লিক করে add product নির্বাচন করতে হবে। এতে একটি নতুন পেজ খুলবে যেখানে প্রোডাক্ট সম্পর্কিত সব তথ্য যুক্ত করার সুযোগ থাকবে।
প্রোডাক্ট আপলোড করার সময় একটি পরিস্কার ও আকর্ষণীয় প্রোডাক্ট টাইটেল লিখতে হবে এবং বিস্তারিত বর্ণনার পণ্যের বৈশিষ্ট্য সুবিধা ব্যবহার সম্পর্কে তথ্য দিতে হবে। এরপর উচ্চমানের প্রোডাক্ট ছবি আপলোড করতে হবে যাতে ক্রেতারা পণ্যটি ভালোভাবে দেখতে পারেন। পাশাপাশি মূল্য নির্ধারণ স্টক তথ্য, শিপিং সেটিং এবং প্রয়োজনীয় হলে বিভিন্ন সাইজ বা রঙের ভেরিয়েন্ট যোগ করা যেতে পারে। সব তথ্য যাচাই করার পর save বাটনে ক্লিক করলে প্রোডাক্ট Shopify স্টারের সংক্ষিত হবে এবং প্রকাশের জন্য প্রস্তুত থাকবে। সঠিকভাবে প্রোডাক্ট আপলোড করলে স্টোর আরও পেশাদার দেখায় এবং বিক্রিয় বৃদ্ধির সম্ভাবনাও বাড়ে।

Shopify-এ প্রোডাক্ট টাইটেল ও ডেসক্রিপশন সঠিকভাবে লেখার উপায়

Shopify স্টোরে একটি প্রোডাক্ট সফলভাবে বিক্রি করার ক্ষেত্রে প্রোডাক্ট টাইটেল এবং ডিসক্রিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ক্রেতা যখন কোনো পণ্য খুঁজে দেখেন তখন প্রথমে তার নজরে আসে প্রোডাক্টের শিরোনাম। তাই টাইটেল এমন হতে হবে যা একই সঙ্গে আকর্ষণীয়, তথ্যবহুল এবং SEO ফ্রেন্ডলি। একটি ভালো টাইটেলের মধ্য প্রোডাক্টের নাম, ব্র্যান্ড, মডেল বা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সংক্ষেপে উল্লেখ করা উচিত। উদাহরণস্বরূপ শুধু।“Wireless Headphone” লেখার পরিবর্তে “Bluetooth Wireless Headphone with Noise Cancellation” হলে ক্রেতারা পণ্য সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পান। এতে সার্চ ইঞ্জিনে প্রোডাক্টটি ভালোভাবে ইনডেক্স হওয়ার সম্ভাবনা বাড়ে।

প্রোটাক্ট ডিস্ক্রিপশনে লেখার সময শুধু পণ্যর বৈশিষ্ট্য উল্লেখ করলে হবেনা বরং ক্রেতার জন্য এর উপকারিতাও তুলে ধরতে হবে। ডেসক্রিপশন এর পণ্য উপাদান ব্যবহারবিধি বিশেষ সুবিধা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত ভাবে উল্লেখ করা উচিত। তথ্যগুলো সহজ ভাষায় এবং ছোট ছোট প্যারাগ্রাফে  লিখলে পড়তে সুবিধা হয়। প্রয়োজনে বুলেট পয়েন্ট ব্যবহার করে প্রধান বৈশিষ্ট্যগুলো আলাদা করে তুলে ধরা যেতে পারে। এতে ক্রেতারা খুব দ্রুত পণ্যের মূল্য, তথ্য বুঝতে পারেন এবং কেনার সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। এ ছাড়া SEO এর কথা মাথায় রেখে ডেস্ক্রিপশনের প্রাসঙ্গিক কিওয়ার্ড স্বাভাবিকভাবে ব্যবহার করা উচিত।

Shopify স্টোরে হাই কোয়ালিটি প্রোডাক্ট ছবি আপলোড করার সহজ পদ্ধতি

Shopifyস্টোরে হাই কোয়ালিটি প্রোডাক্ট ছবি আপলোড করা অনলাইন বিক্রিয় বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ক্রেতা কোন পণ্য কেনার আগে সাধারণ ছবিগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে। তাই প্রোডাক্টের ছবি যত পরিষ্কার আকর্ষণে এবং পেশাদার হবে ক্রেতাদের আগ্রহ তত বেশি বাড়বে।Shopify এ প্রোডাক্ট ছবি আপলোড করার জন্য প্রথমে প্রোডাক্টস সেকশনে গিয়ে নির্দিষ্ট প্রোডাক্ট নির্বাচন করতে হবে। এরপর অ্যাড ইমেজ অপশনে ক্লিক করে কম্পিউটার বা মোবাইল ডিভাইস থেকে ছবিগুলো আপলোড করা যায়। একাধিক ছবি যুক্ত করার সুবিধাও রয়েছে যাতে ক্রেতারা বিভিন্ন দিক থেকে পণ্যটি দেখতে পারেন।
আপলোড করার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মাথায় রাখা প্রয়োজন। ছবির রেজোলিউশন ভালো হওয়া উচিত এবং পণ্যের আসল রং ও বৈশিষ্ট পরিষ্কারভাবে ফুটে উঠতে হবে। সাদা বা পরিষ্কার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করলে প্রোডাক্ট আরও পেশাদার দেখায়। পাশাপাশি ছবির ফাইল সাইজও এমনভাবে অপটিমাইজেশন করা উচিত যাতে ওয়েবসাইটের লোডিং স্পিড কমে না যায়। বিভিন্ন অ্যাঙ্গেলের থেকে তোলা ছবি জুম করা ডিটেলস এবং লাইফস্টাইল ইমেজ যুক্ত করলে ক্রেতারা পণ্য সম্পর্কে আরো ভালো ধারণা পান। উচ্চমানের ছবি শুধু স্টরের সৌন্দর্যই বৃদ্ধি করেনা। বরং ক্রেতাদের আস্থা অর্জন এবং বিক্রয় বৃদ্ধিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Shopify প্রোডাক্টের দাম এবং ডিসকাউন্ট সেটআপ করার সম্পূর্ণ প্রক্রিয়া

Shopify স্টোরে প্রোডাক্টের সঠিক দাম নির্ধারণ করা এবং আকর্ষণীয় ডিসকাউন্ট অফার সেটআপ করা বিক্রয় বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রোডাক্ট যোগ করার সময় অথবা বিদ্যমান কোনো প্রোডাক্ট সম্পাদনা করার সময় Pricing সেকশনে গিয়ে পর্নোর মূল্য নির্ধারণ করা যায়, এই মূল্যই ক্রেতারা স্টোরে দেখতে পাবে। দাম নির্ধারণে ক্ষেত্রে পণ্য ক্রয়মূল্য শিপিং খরচ, বাজারের প্রতিযোগিতা এবং কাঙ্ক্ষিত লাভের বিষয়গুলো বিবেচনা করা উচিত। সঠিক মূল্য নির্ধারন করলে ক্রেতাদের কাছে পণ্যটি আরও গ্রহণযোগ্য হয়ে ওঠে। তখন ক্রেতাদের কেনার আগ্রহ খুব বেড়ে যায়।

ডিসকাউন্ট প্রদর্শনের জন্যShopify-এ Compare-at Price ফিচার ব্যবহার করা যায়। এখানে পণ্য আগের বা মূল্য দাম উল্লেখ করা হয় এবং প্রাইস ঘরে বর্তমান বিক্রয় মূল্য দেওয়া হয়। ফলে ক্রেতারা সহজে বুঝতে পারেন যে তারা কতটুকু ছাড় পাচ্ছে। উদাহরণস্বরূপ যদি কোনো পণ্যর মূল্য ২০০০ টাকা হয় এবং অফার মূল্য ১৫০০টাকা হয় তাহলে Compare-at Price- এ ২০০০ টাকা এবং paice-১৫০০  টাকা দিতে হবে। এতে Shopify স্বয়ংসকীয়ভাবে ছাড় দেখাবে, যা ক্রেতাদের কেনার আগ্রহ বাড়াতে সাহায্য করে।এছাড়াও Shopify-এর discount অপশন ব্যবহার করে নির্দিষ্ট শতাংশ বা নির্দিষ্ট পরিমাণ ছাড়ের কুপন তৈরি করা যায়।

Shopify ইনভেন্টরি ম্যানেজমেন্ট ও স্টক কন্ট্রোল করার উপায়

Shopify স্টোর পরিচালনার ক্ষেত্রে ইনভেন্টরি ম্যানেজমেন্ট এবং স্টক কন্ট্রোল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সঠিকভাবে স্টক পরিচালনা করতে না পারলে কোনও পণ্য স্টকের না থাকা সত্ত্বেও অর্ডার চলে আসতে পারে যা ক্রেতাদের অস্বস্তির কারণ হতে পারে। Shopify এর ইনভেন্টরি ম্যানেজমেন্টের সিস্টেম ব্যবসায়ীদের প্রতিটি পণ্যের স্টক পরিমাণ ট্র্যাক করতে সাহায্য করে। ফলে কোন পণ্য কত ইউনিক অবস্থিত আছে কি না সহজে জানা যায়। এর মাধ্যমে স্টক শেষ হওয়ার আগেই নতুন পণ্য সংগ্রহ পরিকল্পনা করা সম্ভব হয়। Shopify ইনভেন্টারি ম্যানেজ করার জন্য নির্দিষ্ট প্রোডাক্টের ইনভেন্টরি সেকশনে গিয়ে স্ট্রকের পরিমাণ নির্ধারণ করা যায়।
প্রতিবার কোন বিক্রয় সম্পন্ন হলে Shopify স্বয়ংক্রিয়ভাবে স্টকের সংখ্যা আপডেট করে। এ ছাড়া SKU (Stock Keeping Unit) ব্যবহার করে বিভিন্ন পণ্য আলাদাভাবে শনাক্ত করা যায় যা বড় স্টোর পরিচালনার ক্ষেত্রে বিশেষভাবে কার্যকর। প্রয়োজন হলে Shopify কম স্টকের জন্য সতর্ক বার্তাও প্রদান করতে পারে। ফলে ব্যবসায়ীরা দ্রুত ব্যবস্থা নিতে পারে। কার্যকর স্টক কন্ট্রোলের জন্য নিয়মিত ইনভেন্টটির পর্যালোচনা করা বিক্রয়ধরণ বিশ্লেষণ করা এবং জনপ্রিয় পণ্যর পর্যাপ্ত স্টক নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে অপ্রয়োজনীয় বা কম বিক্রি হওয়া পণ্য স্টক ও পর্যবেক্ষণ করা উচিত যাতে এতে অতিরিক্ত পণ্য মজবুত করে অপ্রয়োজনীয় খরচ না বাড়ে। 

Shopify প্রোডাক্টে SKU এবং শিপিং ডিটেইলস সেট করার নিয়ম

Shopify স্টোরের প্রোডাক্ট পরিচালনার জন্য SKU (Stock Keeping Unit) এবং সিপি ডিটেইলস সঠিকভাবে সেট করার অত্যন্ত গুরুত্বপূর্ণ SKU হলো প্রতিটি পণ্য জন্য একটি ইউনিক কোড যা ব্যবসায়ীদের ইনভেন্টরি ট্র্যাক করতে এবং বিভিন্ন প্রোডাক্ট সহজে শনাক্ত করতে সাহায্য করে। Shopify-এ কোনো প্রোডাক্ট যোগ বা সম্পাদনা করার সময় ইনভেন্টোরি সেকশনে SKU যুক্ত করার অপশন পাওয়া যায়। সাধারণত পণ্য ধরন ব্র্যান্ড বা ক্যাটাগরি অনুযায়ী একটি নির্দিষ্ট কোড তৈরি করা হয় যাতে ভবিষ্যতে স্টক ম্যানেজমেন্ট আরও সহজ হয়। বিশেষ করে যে সব স্টোরে অনেক ধরনের পণ্য থাকে, সেখানে SKU  ব্যবহার করা প্রায় অপরিহার্য।

অন্যদিকে শিপিং ডিটেইলস সেট করা ক্রেতাদের কাছে সঠিক ডেলিভারির খরচ এবং শিপিং তথ্য প্রদর্শনের জন্য প্রয়োজনীয়। Shopify এর শিপিং সেকশনে গিয়ে  ওজন (Weight), প্যাকেজের ধরণ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য যোগ করা যায়। এই তথ্যের ভিত্তিতে Shopify স্বয়ংক্রিয়ভাবে শপিং চার্জ হিসাব করতে পারে যদি কোন পণ্য ফিজিক্যাল না হয়ে ডিজিটাল হয় তাহলে “This is a physical product” অপশনটি বন্ধ করা যেতে পারে। সঠিক শিপিং তথ্য প্রদান করলে ডেলিভারি প্রক্রিয়া আরও সহজ হয় এবং ক্রেতাদের জন্য কেনাকাটার অভিজ্ঞতা উন্নত হয়।

Shopify স্টোরে প্রোডাক্ট পাবলিশ করার আগে চেকলিস্ট 

Shopify স্টোরে কোনও প্রোডাক্ট লাইভ করার আগে একটি সম্পূর্ণ চেকলিস্ট অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একটি প্রোডাক্ট একবার পাবলিশ হয়ে গেলে যদি সেখানে কোনও ভুল হয়ে থাকে, যেমন ভুল দাম,  অসম্পূর্ণ বর্ণনা, কম মানে ছবি বা ভুল স্টক তথ্য- তাহলে তার সরাসরি ক্রেতাদের আস্থা এবং ক্রেতাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই প্রতিটি প্রোডাক্ট আপলোড করার পর দ্রুত পাবলিশ না করে আগে ভালোভাবে রিভিউ করা উচিত একটি পরিপূর্ণ এবং প্রফেশনাল প্রোডাক্ট পেজ। শুধু স্টোরের মান বাড়ায় না বরং কনভার্সন রেটও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে।

প্রথমে প্রোডাক্টের মূল্য তথ্য যেমন টাইটেল ডেসক্রিপশন, ছবি, দাম,ইনভেন্টরি এবং ভেরিয়েন্ট এ ঠিক ভাবে সেট করা হয়েছে কিনা তা ভালোভাবে যাচাই করতে হবে। এরপর SKU শিপিং ডিটেইলস এবং স্টক ম্যানেজমেন্ট ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি seo সেটিং যেমন Meta Title, Meta Description, URL Handle কীওয়ার্ড অপটিমাইজেশন সঠিকভাবে করা হয়েছে কিনা তা চেক করা দরকার। সবশেষে প্রোডাক্টটি  ডেস্কটপ এবং মোবাইল দুই ডিভাইসের রিভিউ করে দেখা উচিত যাতে লেআউট ছবি বা টেস্ট ডিসপ্লেতে কোনও সমস্যা না থাকে। এই চেক লিস্ট অনুসরণ করলে Shopify স্টোরে প্রোডাক্ট পাবলিশ করার সময় ভুলের সম্ভাবনা অনেক কমে যায় এবং দীর্ঘমেয়াদে স্টোরে পারফরম্যান্স ও বিক্রয় দুটোই উন্নত হয়।

Shopify প্রোডাক্ট SEO সেটিংস অপটিমাইজ করার সম্পূর্ণ গাইড

Shopify স্টোরে প্রোডাক্ট seo অপটিমাইজেশন হল এমন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যার মাধ্যমে আপনারা প্রোডাক্ট সার্চ ইঞ্জিন। (Google, Bing ইত্যাদি) সহজে খুঁজে পাওয়া যায় এবং বেশি। অর্গানিক ট্রাফিক আছে শুধু প্রোডাক্ট যোগ করলে হবে না সেটিকে সঠিকভাবে seo অপটিমাইজ না করলে তা সার্চ রেজাল্ট ভালো অবস্থানে আসবে না। তাই প্রতিটি প্রোডাক্ট আপলোড করার সময় seo সেটিং সঠিকভাবে করা উচিত যাতে আপনার স্টরের দৃশ্যমানতা বৃদ্ধি পায় এবং বিক্রয় বাড়ায় সুযোগ তৈরি করে একটি ভালো seo অপটিমাইজড প্রোডাক্ট পেজ শুধু ট্রাফিকে আনে না বরং ক্রেতাদের আস্থা বাড়ায়।

প্রথমে প্রোডাক্টের জন্য একটি শক্তিশালী এবং কিউয়ার সম্বৃদ্ধ টাইটেল ব্যবহার করতে হবে যাকে তারা সাধারণত সার্চ করে। এরপর বিস্তারিত ইউনিক এবং তথ্যবহুল প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে হবে যেখানে পণ্য বৈশিষ্ট্য ব্যবহার সুবিধা এবং সমস্যার সমাধানের দিকগুলো তুল। তুলে ধরা হবে। Shopify-এর Search Engine Listing Preview অংশে গিয়ে Meta Title, Meta Description এবং URL Handle অপটিমাইজ করতে হবে। পাশাপাশি প্রোডাক্ট ছবিতে Alt Text করা সঠিক ক্যাটাগরি ও ট্যাগ ব্যবহার করা এবং দ্রুত লোডিং নিশ্চিত করাও SEO-এর  জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।সবশেষে নিয়মিত SEO সেটি। আপডেট এবং বিশেষণ করলে আপনারা Shopify স্টোরে দীর্ঘমেয়াদে ভালো র‌্যাঙ্কিং ও স্থায়ী ট্রাফিক পেতে পারে।

শেষ কথাঃ লেখকের মন্তব্য

Shopify স্টোরে প্রোডাক্ট সঠিকভাবে পাবলিশ করার আগে একটি সম্পূর্ণ চেকলিস্ট অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটি ছোট গুলো আপনার বিক্রয় এবং ক্রেতাদের বিশ্বাসের ওপর বড় প্রভাব ফেলতে পারে। তাই প্রতিটি প্রোডাক্ট লাইভ করার আগে টাইটেল ডেসক্রিপশন ছবির, দাম, ইনভেন্টরি এবং এসিও সেটিং ভালভাবে যাচাই করা উচিত। একটি পরিপূর্ণ অপ্টিমাইজ করা প্রোডাক্ট শুধু স্টোরকে প্রফেশনাল দেখায় না, বরং বিক্রয় বাড়াতেও সাহায্য করে। নিয়মিত এই চেকলিস্ট অনুসরণ করলে আপনার Shopify স্টোর আরও সফল এবং নির্ভরযোগ্য হয়ে উঠবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Israt jahan orni
Israt jahan orni
আমি একজন ব্লগার, কনটেন্ট রাইটার ও ডিজিটাল মার্কেটিং উৎসাহী। SEO, ব্লগিং, অনলাইন আয় এবং প্রযুক্তি বিষয়ক বিভিন্ন তথ্য নিয়ে নিয়মিত লেখালেখি করি। পাঠকদের সহজ ভাষায় সঠিক ও কার্যকর তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। অনলাইন জগতে নতুনদের শেখার ও এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় গাইড ও টিপস শেয়ার করে থাকি।