Google Discover থেকে ট্রাফিক হারানোর পর পুনরুদ্ধারের কৌশল
Google discover থেকে ট্রাফিক হঠাৎ কমে গেলে অনেক ওয়েবসাইটের মালিক উদ্বিগ্ন হয়ে পড়ে। তবে এটি সব সময় কোনো শাস্তি বা বড় সমস্যার কারণে হয় না। Google discover এর অ্যালগরিদম ব্যবহারকারীদের আগ্রহ, কনটেন্টের মান এবং বর্তমান ট্রেন্ডের ওপর ভিত্তি করে কাজ করে।
ট্রাফিক পুনরুদ্ধারের জন্য প্রথমে গুগল সার্চ কনসোল এর ডিসকভার রিপোর্ট বিশেষণ করা উচিত। কোন পেজগুলো আগে বেশ ট্রাফিক পাচ্ছিল এবং বর্তমানে কম পাচ্ছে তা খুঁজে বের করুন। এরপর সে কনটেন্টগুলো আপডেট করে নতুন তথ্য পরিসংখ্যা ও প্রাসঙ্গিক উদাহরণ যোগ করুন।
সূচিপত্রঃ
- Google Discover ট্রাফিক কেন হঠাৎ কমে যায়
- Google Discover-এর অ্যালগরিদম কীভাবে কাজ করে
- ওয়েবসাইটে Manual Action বা Penalty আছে কি না যাচাই করা
- Content Quality Audit করার গুরুত্ব
- আকর্ষণীয় ও উচ্চমানের Featured Image ব্যবহার
- পুরোনো আর্টিকেল আপডেট করে নতুন তথ্য যোগ করা
- Clickbait Title এড়িয়ে সঠিক শিরোনাম লেখা
- মোবাইল-ফ্রেন্ডলি ডিজাইন নিশ্চিত করা
- পুনরুদ্ধারে কত সময় লাগতে পারে এবং কী আশা করা উচিত
- শেষ কথাঃ লেখকের মন্তব্য
Google Discover ট্রাফিক কেন হঠাৎ কমে যায়
গুগল ডিসকভার থেকে ট্রাফিক হঠাৎ কমে যাওয়া অনেক ওয়েবসাইট মালিকের জন্য উদ্বেগের কারণ হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি নতুন শাস্তি বা বড় সমস্যার ইঙ্গিত নয়। গুগল ডিসকভার ব্যবহারকারীদের আগ্রহ, সার্চ আচরণ এবং কনটেন্টের মানের ওপর ভিত্তি করে কনটেন্ট দেখায়। ফলে কোনো একটি ওয়েবসাইট বা আর্টিকেল এক সময় প্রচুর ট্রাফিক পেলে পরবর্তীতে সে ট্রাফিক কমে যেতে পারে। ব্যবহারকারীদের আগ্রহ পরিবর্তন হওয়া নতুন ট্রেন্ডের আবির ভাব এবং প্রতিযোগী কনটেন্টের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে ডিসকভার এ ট্রাফিক ওঠানামা করা স্বাভাবিক।
আরো পড়ুনঃ হারানো ট্রাফিক ফিরে পাওয়ার কৌশল
এছাড়া গুগলের অ্যালগোরিদম নিয়মিত আপডেট হয় বা ডিসকভার ট্রাফিকের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। যদি কোনো ওয়েবসাইটে নিম্নমানের কন্টেন্টে বিভ্রান্তিকর শিরোনাম পুরনো তথ্য বা খারাপ ব্যবহারকারী অভিজ্ঞতা থাকে তাহলে গুগল সেই সাইটের কনটেন্ট কম প্রদর্শন করতে পারে। ওয়েবসাইটের ধীর গতি মোবাইল ফ্রেন্ডলি না হওয়া নিম্নমানের ফিচার ইমেজ ব্যবহার এবংE-E-A-T (Experience, Expertise, Authoritativeness, Trustworthiness) দুর্বল হাওয়াও ডিসকভার ট্রাফিক কমে যাওয়ার অন্যতম কারন। তাই ট্রাফিক কমে গেলে আতঙ্কিত না হয়ে সমস্যার কারণ খুঁজে বের করা এবং কনটেন্ট এর ওয়েবসাইটের মা্ন উন্নত করার দিকে গুরুত্ব দেওয়া উচিত।
Google Discover-এর অ্যালগরিদম কীভাবে কাজ করে
গুগল ডিস্কভার হল গুগলের একটি কনটেন্টের রিকমেন্ডেশন সিস্টেম যা ব্যবহারকারীদের সার্চ না করেও তাদের আগ্রহ অনুযায়ী বিভিন্ন আর্টিকেল খবর ভিডিও এবং অন্যান্য কনটেন্টে দেখায়। ডিসকভার এর অ্যালগোভিদম মূলত ব্যবহারকারীর পূর্ববর্তী সার্চ হিস্ট্রি ব্রাউজিং আচরণ অনুসরণ করার বিষয়ে এবং অনলাইন আগ্রহ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় কোনো কনটেন্ট কার সামনের প্রদর্শন করা হবে অর্থাৎ একই সময়ে দুইজন ব্যবহারকারীর ডিসকভার ফিড সম্পূর্ণ ভিন্ন হতে পারে। কারণ তাদের আগ্রহ এবং অনলাইন কার্যকলাপ এক নয়।
গুগল ডিস্কভার কনটেন্ট নির্বাচন করার সময় শুধু ব্যবহারকারীর আগ্রহী নয় কনটেন্টের মান বিশ্বাসযোগ্যতা এবং প্রাসঙ্গিকতাও বিবেচনা করে যেসব কন্টেন্টে সঠিক তথ্য আকর্ষণীয় ছবির স্পষ্ট শিরোনাম এবং ভালো ব্যবহারকারী অভিজ্ঞতা থাকে। সেগুলো ডিসকভারে ভালো পারফর্ম করার সম্ভাবনা বেশি। এ ছাড়া Google E-E-A-T (Experience, Expertise, Authoritativeness, Trustworthiness) নীতিকে গুরুত্ব দেয় যাতে ব্যবহারকারীরা নির্ভরযোগ্য তথ্য পেতে পারেন তা ডিসকভার এর ফল হতে হলে। শুধুমাত্র seo নয় বরং মানসন্মতো তথ্যবহুল এবং ব্যবহারকারী কেন্দ্রিক কনটেন্ট তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ওয়েবসাইটে Manual Action বা Penalty আছে কি না যাচাই করা
গুগল ডিসকভার ট্রাফিক হঠাৎ কমে গেলে প্রথমে নিশ্চিত হওয়া উচিত যে আপনার ওয়েবসাইটে কোন ম্যানুয়াল অ্যাকশন বা গুগল পেনাল্টি প্রয়োগ করা হয়েছে কিনা। ম্যানুয়াল অ্যাকশন হলো এমন একটি ব্যবস্থা যেখানে গুগল এর রিভিউ টিম ওয়েবসাইটের কোনো নীতিমালা লঙ্ঘন সংক্রান্ত করলে। নির্দিষ্ট পেজ বা পুরো সাইটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এর ফলে সার্চ রেজাল্ট এবং গুগল ডিসকভার উভয় জায়গা থেকে ট্রাফিক উল্লেখযোগ্য ভাবে কমে যেতে পারে। ম্যানুয়াল অ্যাকশন আছে কিনা তা যাচাই করার জন্য গুগল সার্চ কনসোলের লগিং করে সিকিউরিটি অ্যান্ড ম্যানুয়াল অ্যাকশন শোনে যেতে হবে।
আরো পড়ুনঃ কনটেন্ট কোয়ালিটি কেমন হওয়া উচিত
যেখানে ম্যানুয়াল অ্যাকশন অপশনে কোনও সতর্কবার্তা বা সমস্যা দেখানো হলে গুগলের কারণে উল্লেখ করে। সাধারণত স্প্যাম কনটেন্ট কৃত্রিম ব্যাকলিংক, ক্লোকিং, ডুপ্লিকেট কনটেন্ট বা Google-এর Webmaster Guidelines লঙ্ঘনের কারণে এমন শাস্তি দেওয়া হয়। যদি কোনো সমস্যা পাওয়া যায়, তাহলে সেটি দ্রুত সমাধান করে Google-এর কাছে Reconsideration Request জমা দিতে হবে। নিয়মিত সার্চ কনসোল পর্যবেক্ষণ করলে এ ধরনের সমস্যা দ্রুত সংক্রান্ত করা যায় এবং ওয়েবসাইটে ট্রাফিক পুনরুদ্ধানে এর পথ সহজ হয়।
Content Quality Audit করার গুরুত্ব
গুগল ডিসকভার থেকে ট্রাফিক কমে যাওয়ার পর ওয়েবসাইট পুনরুত্থানের জন্য কContent Quality Audit একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকর প্রক্রিয়া। এর মাধ্যমে ওয়েবসাইটের সব কনটেন্ট বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয় যাতে বোঝা যায় কোন আর্টিকেলগুলোও ব্যবহারকারীদের জন্য মূল্যবান এবং কোনগুলো উন্নতির প্রয়োজন। গুগল ডিসকভার এমন কনটেন্টকে বেশি গুরুত্ব দেয় যা তথ্যবহুল নির্ভরযোগ্য আপডেটেড এবং ব্যবহারকারীদের চাহিদা পূরণ করতে সক্ষম। তাই ওয়েবসাইটের নিম্নমানের বা পুরোনো কনটেন্ট থাকলে তার ডিসকভারের পারফরম্যান্স নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
Content Quality Audit করার সময় প্রতিটি আর্টিকেলের তথ্যর সঠিকতা বিষয়বস্তু গভীরতা পাটযোগ্যতা এসইও অপটিমাইজেশন এবং ব্যবহারকারীদের জন্য এর উপযোগিতা মূল্যায়ন করা উচিত। যেসব কনটেন্ট পুরানো তথ্য রয়েছে সেগুলো নতুন তথ্য ও পরিসংখ্যান দিয়ে আপডেট করা দরকার। একসঙ্গে ডুপ্লিকেট কনটেন্ট খুব ছোট বা অসম্পূর্ণ আর্টিকেল অতিরিক্ত বিজ্ঞান যুক্ত পেজ এবং কম ভ্যালু প্রদানকারী কনটেন্ট। শনাক্ত করে সংশোধন বা অপসারণ করা উচিত এতে ওয়েবসাইটের সামগ্রিক মান বৃদ্ধি পায় এবং গুগল এর কাছে সাইটে বিশ্বাসযোগ্যতা আরও শক্তিশালী হয়।
এছাড়া Content Quality Audit এর মাধ্যমে বোঝা যায় কোন ধরনের কনটেন্ট অতীতে ভালো ট্রাফিক এনেছে এবং কোন ধরনের কনটেন্ট ব্যবহারকারীর আগ্রহ ধরে রাখতে ব্যর্থ হয়েছে। এ বিশেষণের ভিত্তিতে ভবিষ্যতের কনটেন্ট কৌশল নির্ধারণ করা সহজ হয়। নিয়মিত এডিট করলে ওয়েবসাইট সবসময় আপডেটেড প্রাসঙ্গিক এবং ব্যবহারকারী কেন্দ্রিক থাকে যা গুগল ডিসকভার এ পুনরায় ভালো অবস্থান অর্জন এবং দীর্ঘমেয়াদে স্থিতিশীল ট্রাফিক পাওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়।
আকর্ষণীয় ও উচ্চমানের Featured Image ব্যবহার
Google Discover- এ ভালো পারফরম্যান্স পাওয়ার ক্ষেত্রে আকর্ষণীয় উচ্চমানের Featured Image অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Discover ফিডে ব্যবহারকারীরা প্রথমে যে বিষয়টি লক্ষ্য করেন তা হল আর্টিকেলের ছবি। তাই একটি পরিষ্কার প্রাসঙ্গিক এবং দৃষ্টিনন্দন ফিচচার ইমেজ ব্যবহার করলে ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করা সহজ হয় এবং আর্টিকেলে ক্লিক করার সম্ভাবনা বেড়ে যায়। অন্যদিকে নিম্নমানের ঝাপসা বা বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কহীন ছবি ব্যবহার করলে ব্যবহারকারীরা আগ্রহ হারাতে পারেন, যার ফলেClick-Through Rate (CTR) কমে যেতে পারে।
Featured Image নির্বাচন করার সময় এমন ছবি ব্যবহার করা উচিত যা আর্টিকেল এর মূল বিষয়বস্তুকে স্পষ্টভাবে স্থাপন করে। ছবির রেজোলিউশন ভালো হয়, পর্যাপ্ত আকারের হওয়া এবং মোবাইল ডিভাইসের পরিষ্কারভাবে দেখা যাওয়া গুরুত্বপূর্ণ। গুগল সাধারণত বড় এবং উচ্চমানের ছবিযুক্ত কন্টেন্টকে বেশি গুরুত্ব দেয়। কারণ এগুলো ব্যবহারকারীদের জন্য আরও ভালো অভিজ্ঞতা তৈরি করে। পাশাপাশি কপিরাইট মুক্ত বা নিজস্ব তৈরি ছবি ব্যবহার করা ভাল যাতে কোনও আইনি জটিলতা না হয় এবং কনটেন্টের স্বকীয়তা বজায় থাকে। এ ছাড়া ছবিতে অতিরিক্ত লেখা বিভ্রান্তিকর গ্রাফিক্স বা ক্লিকবাইট উপাদান ব্যবহার না করা উত্তম।
পুরোনো আর্টিকেল আপডেট করে নতুন তথ্য যোগ করা
Google Discover থেকে ট্রাফিক পুনরুদ্ধার করার অন্যতম কার্যকর উপায় হল পুরনো আর্টিকেলগুলো নিয়মিত আপডেট করা এবং নতুন তথ্য যুক্ত করা। অনেক সময় একটি আর্টিকেল প্রকাশের পর দীর্ঘদিন ধরে কোনও পরিবর্তন করা হয় না। ফলে এর তথ্য পুরনো হয়ে যায় এবং ব্যবহারকারীদের জন্য কম প্রাসঙ্গিক হয়ে ওঠে। গুগল সব সময় এমন কনটেন্টকে অগ্রাধিকার দেয় যা আপডেটেড নির্ভুল এবং বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য সম্পূর্ণ। তাই পুরোনো আর্টিকেলগুলো পর্যালোচনা করে নতুন তথ্য পরিসংখ্যান উদাহরণ এবং সম্পত্তি পরিবর্তন যোগ করলে সেগুলো মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
আর্টিকেল আপডেট করার সময় শুধু কয়েকটি বাক্য পরিবর্তন করলে হবে না, বরং বিষয়টি নতুন দিকগুলো যুক্ত করতে হবে। প্রয়োজনে নতুন সেকশন যোগ করা পুরনো তথ্য সংশোধন করা ভাঙ্গা লিঙ্ ঠিক করা এবং নতুন ছবি বা গ্রাফিক্স যুক্ত করা যেতে পারে। এতে ব্যবহারকারীরা আরও সমৃদ্ধ তথ্য পান এবং ওয়েবসাইটে বেশি সময় ব্যয় করেন। একই সঙ্গে গুগলের ক্লোলারও বুঝতে পারে যে কনটেন্টটি সক্রিয়ভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে যা ডিসকভার এবং সার্চ র্যাঙ্কিং উভয়ের জন্য ইতিবাচক সংকেত হিসেবে কাজ করে। নিয়মিত কনটেন্ট আপডেট করা আরেকটি সুবিধা হল পুরনো আর্টিকেল থেকে নতুন ট্রাফিক পাওয়ার সুযোগ তৈরি করা।
Clickbait Title এড়িয়ে সঠিক শিরোনাম লেখা
Google Discover- এ দীর্ঘমেয়াদে ভালো ফলাফল পাওয়ার জন্য Clickbait Title এড়িয়ে সঠিক ও তথ্যবহুল শিরোনাম ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রকাশক বেসি ক্লিক পাওয়ার আশায় অতিরঞ্জিত বা বিভ্রান্তিকর শিরোনাম ব্যবহার করেন যা প্রথমে কিছুটা ট্রাফিক আনতে পারলেও দীর্ঘমেয়াদেম ওয়েবসাইটের জন্য ক্ষতিকর হতে পারে। Google Discover এমন কনটেন্টকে গুরুত্ব না দেয় যা ব্যবহারকারীদের কাছে সঠিক প্রত্যাশা তৈরি করে এবং শিরোনামের সঙ্গে মূল বিষয়বস্তুর মিল থাকে। যদি শিরোনাম এক ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু আর্টিকেলে সে তথ্য না থাকে তাহলে ব্যবহারকারীদের আস্থা কমে যায়। এবং গুগলে এমন কনটেন্টকে কম গুরুত্ব দিতে পারে।
একটি ভালো শিরোনাম হওয়া উচিত স্পষ্ট , নির্ভুল এবং বিষয়বস্তুত মূল তথ্যকে তুলে ধরার মতো শিরোনাম পড়ে পাঠক যেন বুঝতে পারেন তিনি আর্টিকেলে কী ধরনের তথ্য পাবেন। উদাহরণ স্বরূপ আপনি বিশ্বাসই করতে পারবেন না কি ঘটেছে," ধরণের স্পষ্ট শিরোনামের পরবর্তীতে Google Discover ট্রাফিক কমে যাওয়ার পাঁচটি প্রধান কারণ। ধরেন নির্দিষ্ট শিরোনাম ব্যবহার করা অনেক বেশি কার্যকর। এতে সঠিক পাঠক তথ্য প্রত্যাশা নিয়ে ক্লিক করেন এবং কনটেন্টের সঙ্গে তাদের সন্তুষ্টির সম্ভাবনা বৃদ্ধি পায়। এ ছাড়া Clickbait শিরোনাম প্রায় Bounce Rate বাড়িয়ে দেয়,কারণ অনেক ব্যবহারকারী প্রত্যাশিত তথ্য না পেয়ে দ্রুত পেজ ছেড়ে চলে যান।
মোবাইল-ফ্রেন্ডলি ডিজাইন নিশ্চিত করা
Google Discover এর অধিকাংশ ব্যবহারকারী স্মার্টফোনের মাধ্যমে কনটেন্ট ব্রাউজ করেন। তাই ওয়েবসাইটের মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন নিশ্চিত করা ডিসকভার ট্রাফিক বৃদ্ধি এবং পুনরুত্থানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনও ওয়েবসাইট মোবাইল ডিভাইসে সঠিকভাবে প্রদর্শিত না হয়, পেজ লোড হতে বেশি সময় নেয় বা ব্যবহারকারীদের জন্য পড়তে অসুবিধা হয়, তাহলে তারা দ্রুত সাইড ছেড়ে চলে যেতে পারেন। এর ফলে ব্যবহারকারীর অভিজ্ঞতা খারাপ হয় এবং গুগল ওয়েবসাইটটির গুরুত্ব কমিয়ে দিতে পারে। মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন বলতে এমন একটি ওয়েবসাইটকে বোঝাই যা বিভিন্ন স্ক্রিন সাইজে স্বয়ংক্রিয়ভাবে মানিয়ে নিতে পারেন এবং ব্যবহারকারীদের সহজে কনটেন্ট পরা স্কল করা ও নেভিগেট করার সুযোগ দেয়।
মোবাইল ডিভাইসে ফ্রন্ট যথেষ্ট বড় হওয়া বাটনগুলো সহজে চাপা যায় এমন হওয়া এবং ছবিগুলো দ্রুত লোড হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি অপ্রয়োজনীয় পপ- আপ অতিরিক্ত বিজ্ঞাপন এবং জটিল ডিজাইন এড়িয়ে চলা উচিত। কারণ এগুলা ব্যবহারকারীদের বিরক্ত করতে পারে গুগল বর্তমানে মোবাইল ফাস্ট ইনডেক্সিং ব্যবহার করে অর্থাৎ কোনও ওয়েবসাইট মূল্যায়নের ক্ষেত্রে মোবাইল সংস্করণকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তাই ওয়েবসাইটে মোবাইল পারফরম্যান্স যত ভালো হবে ডিসকভারের সার্চ রেজাল্টে ভালো অবস্থান পাওয়ার সম্ভাবনা তত বেশি।
পুনরুদ্ধারে কত সময় লাগতে পারে এবং কী আশা করা উচিত
Google Discover থেকে ট্রাফিক হারানোর পর পুনরুদ্ধারের জন্য কত সময় লাগবে তা নির্দিষ্ট কোনও উত্তর নেই। এটি মূলত সমস্যার কারণ, ওয়েবসাইটের অবস্থা ,কনটেন্টের মান এবং গৃহীত পদক্ষেপে উপর নির্ভর করে, কিন্তু কিছু ক্ষেত্রে কয়েক সপ্তাহের মধ্যেই ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। আবার কিছু ওয়েবসাইটের ক্ষেত্রে কয়েক মাস সময় লাগতে পারে। ডিসকভার ট্রাফিক কমে যাওয়ার পর দ্রুত ফলাফলের আশা না করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি ট্রাফিক কমার কারণ হয় পুরনো কনটেন্ট নিম্নমানের আর্টিকেল বা প্রযুক্তিগত সমস্যা তাহলে সেগুলো সাধারণের পর গুগলকে পরিবর্তনগুলো পুনরায় মূল্যায়ন করার জন্য কিছু সময় দিতে হবে।
একইভাবে যদি ওয়েবসাইট গুগল এর কোনও নীতিমালা লঙ্ঘন করে থাকে এবং তা সংশোধন করা হয় তাহলে পুনরুদ্ধার প্রক্রিয়া আরও বেশি সময় নিতে পারে। এ সময় নিয়মিত ও নতুন কনটেন্ট প্রকাশ করা পুরনো কনটেন্ট আপডেট করা এবং ব্যবহারকারীদের জন্য মূল্যবান তথ্য প্রদান চালিয়ে যাওয়া উচিত। পুনরুদ্ধারের সময় একটি বিষয় মনে রাখা জরুরি গুগল এর ট্রাফিক স্বাভাবিকভাবে ওঠানামা করে। তাই আগে ট্রাফিক একদিনে ফিরে আসবে এমন আশা করা ঠিক নয়। বরং ধীরে ধীরে ইম্প্রেশন ক্লিক এবং ctr বৃদ্ধি পাচ্ছে কিনা সেদিকে নজর দেওয়া উচিত।
শেষ কথাঃ লেখকের মন্তব্য
Google Discover থেকে ট্রাফিক হারানো মানে আপনার ওয়েবসাইটের শেষ নয়। এটি সাধারণত অ্যালগরিদম পরিবর্তন, কনটেন্টের মান, প্রযুক্তিগত সমস্যা বা ব্যবহারকারীর আগ্রহ পরিবর্তনের কারণে হতে পারে। সঠিকভাবে সমস্যাগুলো শনাক্ত করে Content Quality উন্নত করা, পুরনো আর্টিকেল আপডেট করা, মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন নিশ্চিত করা এবং গুগলের নীতিমালা মেনে চলে ধীরে ধীরে ট্রাফিক পুনরুদ্ধার করা সম্ভব। মনে রাখতে হবে Google Discover একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যেখানে ধৈর্য ধারাবাহিকতা এবং মানসম্মত কনটেন্টটি সফলতার মূল চাবিকাঠি।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url