চীনের প্রোডাক্ট বাংলাদেশে আমদানি করার প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ স্কিনশট সহ

বর্তমান সময়ে বাংলাদেশে ব্যবসার জন্য চীন থেকে পণ্য এনে আমদানি করা খুব জনপ্রিয়। তবে সঠিক সাপ্লাই নির্বাচন, নিরাপদ পেমেন্ট, এবং সঠিক শিপিং পদ্ধতি জানা খুব গুরুত্বপূর্ণ। অল্প থেকে শুরু করলে ঝুঁকি কমবারে এবং ধীরে ধীরে বড় ব্যবসার রূপ দিতে পারে।


 ওইখানে কম দামে অনেক ভালো পণ্য পাওয়া যায়। তাই অনেক ব্যবসায়ীরা চিনের বিভিন্ন মার্কেটপ্লেস থেকে পণ্য এনে বাংলাদেশে বিক্রি করে নতুনদের জন্য পুরো প্রক্রিয়াটি জটিল হতে পারে। তাই এখানে সহজভাবে পুরো আমদানির প্রক্রিয়াটি তুলে ধরা হয়েছে। 

সূচি পত্রঃ 

বাংলাদেশে চীনা পণ্যের জনপ্রিয়তার কারণ

বাংলাদেশে চীনা পণ্য র জনপ্রিয়তার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কারণ এসব পণ্য তুলনামূলক কম দামে সহজে পাওয়া যায় এবং ভিন্ন ধরনের পণ্য বিশাল সংগ্রহ চীনের বাজারে রয়েছে মোবাইল এক্সেসরিজ, ইলেকট্রনিক্স, কাপড়, কসমেটিক, কিচেন সামগ্রী ,থেকে শুরু করে শিল্প কারখানা মেশিন পর্যন্ত প্রায় সব ধরনের পণ্য চিন থেকে আমদানি করা হয়। বাংলাদেশের ব্যবসায়ীরা কম খরচে বেশি পরিমাণ পণ্য কিনতে পারেন বলে তাঁরা সহজে লাভ করতে সক্ষম হন। এছাড়া চিনের উন্নত উপাদান ব্যবস্থা ও বড় বড় ফ্যাক্টরি কারণে অল্প সময়ে বিপুল পরিমাণ পণ্য তৈরি করা সম্ভব হয়, যা ব্যবসায়ীদের জন্য অনেক সুবিধাজনক।



অনলাইন প্ল্যাটফর্ম থেকে অনেকে অর্ডার করে জিনিসপত্র নিয়ে আমদানি করছে প্ল্যাটফর্ম গুলো আলি বাবা বা মেড ইন চিনা ব্যবহার করে এখন খুব সহজে বাংলাদেশ থেকে সরাসরি চিনা সাপ্লাই এর সাথে যোগাযোগ করা যায়। একই সঙ্গে বিভিন্ন মান ও দামের পণ্য পাওয়া যায় বলে ছোট ব্যবসায়ী থেকে বড় আমদানিকারক সবার জন্যই চিনের পণ্য একটি জনপ্রিয় পছন্দ হয়ে উঠেছে। এছাড়া নতুন নতুন ডিজাইন, আধুনিক প্রযুক্তি এবং বাজারের চাহিদা অনুযায়ী দ্রুত পণ্য উৎপাদনের কারণে বাংলাদেশের ক্রেতারাও চীনা পণ্যের প্রতি বেশী আগ্রহ দেখাচ্ছে।

নতুনদের জন্য আমদানি ব্যবসা শুরু করার গাইড

আমদানি ব্যবসা বর্তমানে বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের কাছে একটি লাভজনক এবং জনপ্রিয় ব্যবসায় ক্ষেত্র হয়ে উঠেছে। বিশেষ করে নতুনরা কম পুঁজিতে চীন থেকে বিভিন্ন পণ্য আমদানি করে অনলাইন বা অফলাইনে বিক্রি করে ভালো আয় করতে পারছি। তবে এ ব্যবসা সফল হতে হলে শুরুতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি। প্রথমে বাজারে কোন পণ্য চাহিদা বেশি তা নিয়ে ভালোভাবে গবেষণা করতে হবে। এবং এমন পণ্য নির্বাচন করতে হবে যেগুলো প্রতিযোগিতার তুলনামূলক কম। কিন্তু লাভের সম্ভাবনা বেশি।এর পর বৈধভাবে ব্যবসা পরিচালনার জন্য ট্রেড লাইসেন্স টিম সার্টিফিকেট বিন নম্বর এবং প্রয়োজনে আইআরসি ইম্পোর্ট।

রেজিস্ট্রেশন সার্টিফিকেট তৈরি করতে হবে। এরপর নির্ভরযোগ্য চীনা সাপ্লাই খুঁজতে আলি বাবা। মেড ইন চিনা এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করা যেতে পারে। নতুনদের জন্য প্রথম অল্প পরিমাণে সিম্পল অর্ডার করা ভাল। কারণ এতে পণ্য মান যাচাই করা যায় এবং ঝুঁকি কম থাকে না। সাপ্লাইয়ের সাথে যোগাযোগ করার সময় দাম এম ও কিউ। শিপিং খরচ এবং ডেলিভারির সময় সম্পর্কে পরিষ্কারভাবে আলোচনা করা উচিত।এছাড়া নিরাপদ পেমেন্ট মেথড ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ, যাতে প্রতারণার ঝুঁকি কমে। পণ্য বাংলাদেশে আসার পর কাস্টমস ক্লিয়ারেন্স ও ট্যাক্স সম্পর্কেও ধারণা রাখতে হবে। 

চীন থেকে পণ্য আনতে কী কী কাগজপত্র লাগে

বৈধভাবে বাংলাদেশে পণ্য আমদানি করতে হলে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র সরকার অনুমোদনের প্রয়োজন হয়। এসব ডকুমেন্ট ঠিকভাবে প্রস্তুত না থাকলে কাস্টমস ক্লিয়ারেন্সের সমস্যা হতে পারে এবং ব্যবসায়িক ঝুঁকিও বেড়ে যায়। প্রথমে একটি বৌদ্ধ ট্রেড লাইসেন্স থাকতে হবে কারণ এটি ব্যবসার পরিচয়পত্র হিসেবে কার্যকর। এরপর টিম সার্টিফিকেট প্রয়োজন হয়। যা কর সংক্রান্ত পরিচয় নিশ্চিত করে। একই সঙ্গে ভ্যাট বা বিন। বিজনেস। আইডেন্টিফিকেশনস নম্বর রেজিস্ট্রেশন ও গুরুত্বপূর্ণ। নো কারণ আমদানি পণ্য ওপর ভ্যাট ও ট্যাক্স সংক্রান্ত কাজের জন্য একটি দরকার হয়।

আমদানি ব্যবসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো একটি হল আই আর সি বা (ইম্পোর্ট রেজিস্ট্রেশনস সার্টিফিকেট) যা ছাড়া বড় পরিসরে বৈধভাবে পণ্য আমদানি করা যায় না। এছাড়া একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হয়। কারণ আন্তর্জাতিক লেনদেনও এল সি (লেটার অফ ক্রেডিট) পরিচালনার জন্য ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে হয়। পণ্য শিপমেন্টের সময় সাপ্লাই থেকে কিছু বাণিজ্যিক ডকুমেন্ট সংগ্রহ করতে হয় যেমন কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, বিল অফ লোডিং, বা আইর ওয়েবিল সার্টিফিকেট অফ অরগ্রিং ইত্যাদি।
কাস্টমস ক্লিয়ারেন্সের সময় এইসব কাগজপত্র জমা দিতে হয় এবং এগুলোর মাধ্যমে পণ্য ধরন পরিমাণ ও মূল্য যাচাই করা হয়। এছাড়া কিছু বিশেষ পণ্যের ক্ষেত্রে বি এস টি, ইম্পোর্ট পারমিটবা অন্যান্য সরকারি অনুমোদনও লাগতে পারে। তাই নতুনদের জন্য আমদানি শুরু করার আগে সব কাগজপত্র সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সঠিক ডকুমেন্ট ব্যবসায়ীকে নিরাপদ ও ঝামেলা মুক্ত রাখেন। আমরা যদি সঠিক ডকুমেন্ট না দিই তাহলে এখান থেকে অনেক ধরণের সমস্যা হতে পারে। যে গুলো আমাদের ব্যবসাকে ডাউন করে দেবে নষ্ট করে দেবে।

ট্রেড লাইসেন্স ও IRC করার সম্পূর্ণ প্রক্রিয়া

বাংলাদেশে বৈধভাবে আমদানি ব্যবসা পরিচালনা করতে হলে টেড লাইসেন্স এবং আইআরসি ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে স্থানীয় সিটি কর্পোরেশন , পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে একটি ট্রেড লাইসেন্স নিতে হয় যা আপনার ব্যবসা সরকারি পরিচয় হিসেবে কাজ করে। ট্রেড লাইসেন্স করার জন্য সাধারণত জাতীয় পরিচয়পত্রের কপি পাসপোর্ট সাইজ ছবি দোকান বা অফিসের ঠিকানা প্রমাণ এবং আবেদন ফর্ম প্রয়োজন হয়। ব্যবসার ধরন অনুযায়ী নির্ধারিত ফি জমা দিয়ে কয়েকদিনের মধ্যে ট্রেড লাইসেন্স পাওয়া যায়। এরপর টিন সার্টিফিকেট এবং বিন বা ভ্যাট রেজিস্ট্রেশনস করতে হয়। কারণ এগুলো ছাড়া আমদানি সংক্রান্ত ট্র্যাকস বা ব্যাঙ্কিং কার্যক্রম সম্পন্ন করা কঠিন হয়। 
সব ডকুমেন্ট প্রস্তুত হওয়ার পর আরআইসি করার জন্য আবেদন করতে হয় যা বাংলাদেশি আমদানিকারকদের জন্য একটি বাধ্যতামূলক অনুমোদনপত্র। সাধারণত Chief Controller of Imports and Exports (CCI&E) অফিসের মাধ্যমে। আইআরসি করা হয় আবেদন করার সময় ট্রেড লাইসেন্স টিম সার্টিফিকেট ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট ভিন কপি জাতীয় পরিচয়পত্র এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। অনেক ক্ষেত্রে একটি ব্যাংকের মাধ্যমে আবেদন প্রক্রিয়াসম্পন্ন করা হয়। কারণ। আমদানি ব্যবসার আন্তর্জাতিক পেমেন্ট ও এলসি পরিচালনার জন্য ব্যাংকে অনুমোদন ও গুরুত্বপূর্ণ।

আবেদন যাচাই শেষে নির্ধারিত ফি পরিশোধ করলে আইআরসি ইস্যু করা হয়। এই আইআরসি থাকলে ব্যবসায় বৈধভাবে বিদেশ থেকে পণ্য আমদানি করতে পারেন। এবং কাস্টমস ক্লিয়ারেন্স ব্যাঙ্কিং ও আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রম সহজে পরিচালনা করতে পারে। নতুন উদ্যোক্তাদের জন্য শুরুতে পুরো প্রক্রিয়াটি কিছুটা জটিল হলেও সঠিক তথ্য কাগজপত্র প্রস্তুত থাকলে ট্রেড লাইসেন্স ও আইআরসি করা তুলনামূলক সহজ হয়ে যায় এবং এটি ভবিষ্যতে নিরাপদ ও সফল আমদানি ব্যবসায় ভিত্তি তৈরি করে।

Alibaba থেকে নিরাপদে পণ্য কেনার উপায়

আলি বাবা বিশ্বের অন্যতম বৃহৎ বি টু বি মার্কেটপ্লেস যেখানে হাজার হাজার চিনা সাপ্লায়ার তাদের পণ্য বিক্রি করে থাকে। তবে নিরাপদে পণ্য কিনতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা জরুরি। প্রথমে সাপ্লায়ারের প্রোফাইল ভালোভাবে যাচাই করতে হবে। কত বছর ধরে তারা আলিবাবাতে ব্যবসা করেছে তাদের রেটিং ও ক্রেতাদের রিভিউ কেমন সেগুলো দেখে নেওয়া উচিত। সাধারণ Verified Supplier এবং Trade Assurance সুবিধা থাকা সাপ্লায়ারদের কাছ থেকে পণ্য কেনা বেশি নিরাপদ।  দাম এবং শিপিং ঘর সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন।
সম্ভব হলে বড় অর্ডার দেওয়ার আগে একটি সিম্পল অর্ডার করে পণ্য মান যাচাই করা ভালো। পেমেন্টের ক্ষেত্রে Alibaba Trade Assurance ব্যবহার করলে তা অতিরিক্ত সুরক্ষা পান, কারণ পণ্য চুক্তি অনুযায়ী না এলে বা নির্ধারিত সময় না পৌঁছালে অভিযোগ করার সুযোগ থাকে। এ ছাড়া সরাসরি ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা পাঠানোর পরিবর্তে আলি বাবা এর নিরাপদ পেমেন্টের সিস্টেম ব্যবহার করা উচিত। সাপ্লায়ারের সাথে সব ধরনের যোগাযোগ আলি বাবা এর মেসেজিং সিস্টেমে রাখলে ভবিষ্যতে কোনও সমস্যা হলে প্রমাণ হিসাবে ব্যবহার করা যায়। এসব বিষয়ে মেনে চললে আলি বাবা থেকে নিরাপদে এবং কম ঝুঁকিতে পণ্য আমদানি করা সম্ভব।

ভালো চাইনিজ সাপ্লায়ার চেনার কৌশল

চীন থেকে সফলভাবে পণ্য আমদানি করার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হলো একজন নির্ভরযোগ্য বিশ্বস্ত সাপ্লায়ার নির্বাচন করা। ভুল সাপ্লাই বেছে নিলে নিম্নমানের পণ্য দেরিতে ডেলিভারি বা আর্থিক ক্ষতির মতো সমস্যার সম্মুখীন হতে পারে। তাই শাপলা নির্বাচন করার আগে তার ব্যবসায়িক প্রোফাইল ভালোভাবে জাত চাই করা উচিত। আলি বাবা বা অন্যান্য বি টু বি প্ল্যাটফর্মে সাপ্লায়ারের কত বছর অভিজ্ঞতা রয়েছে তাদের রেটিং কেমন এবং পরবর্তী ক্রেতাদের রিভিউ কী বলেছে সেগুলো খেয়াল করা জরুরি। Verified Supplier বা Factory Verified থাকলে সেটি  একটি ইতিবাচক দিক হিসেবে নিবেচনা করা হয়।

এছাড়া সাপ্লায়ারের কোম্পানির তথ্য ,কারখানার ছবি উৎপাদনের সম্মুখতা এবং সার্টিফিকেশন থাকলে যেগুলো যাচাই করা উচিত বড় অর্ডার দেওয়ার আগে অবশ্য সিম্পল অর্ডার করে পণ্য মান পরীক্ষা করা ভালো। একজন ভালো সাপ্লাই সাধারণত দ্রুত উত্তর দেয়। পণ্য তথ্য স্পষ্টভাবে প্রদান করে এবং ক্রেতাদের প্রশ্ন পেশাদারভাবে জবাব দেয়, ভিডিও কলের মাধ্যমে কারখানা বা অফিস দেখার অনুরোধ করলে অনেক ক্ষেত্রে সাপ্লায়ারের বিশ্বাসযোগ্যতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। সবকিছু যাচাই বাছাই করে ধীরে ধীরে সতর্কতার সাথে সিদ্ধান্ত নিলেন একজন নির্ভযোগ্য চাইনিজ সাপ্লাই খুঁজে পাওয়া অনেক সহজ এব আমদানি ব্যবসা ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে কমে যায়।

চীনা সাপ্লায়ারের সাথে দাম কমানোর টিপস

চীন থেকে পণ্য আমদানি করার সময় সাপ্লায়ারের সাথে দক্ষভাবে দরদাম করতে পারলে ব্যবসার খরচ অনেকটাই কমানো সম্ভব হয়। অনেক সময় আমদানিকারক সাপ্লায়ার যে দাম প্রথমে বলে সেটিই মেনে নেন। কিন্তু বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে আলোচনা করা আরও ভাল মূল্য পাওয়া যায়। প্রথমে একই পন্য জন্য একাধিক সাপ্লায়ারের কাছ থেকে কটেশন সংগ্রহ করা উচিত, এতে বাজার দর সম্পর্কে পরিষ্কার ধারণা নেওয়া যায় এবং দরদামের সময় শক্ত অবস্থানে থাকা যায় সাপ্লাইকে জানাতে পারেন যে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের অফার তুলনা করেছেন যা অনেক সময় তাদের দান কমাতে উৎসাহিত করে।

বড় পরিমাণে অর্ডার দেওয়ার পরিকল্পনা থাকলে সেটি উল্লেখ করা উচিত। কারণ অধিকাংশ সাপ্লায়ারের বেশি পরিমাণ অর্ডারের ক্ষেত্রে বিশেষ ছাড় দিতে আগ্রহী থাকে। এছাড়া শুধুমাত্র পণ্য দাম নয় শিপিং খরচ প্যাকেজিং খরচ এবং অন্যান্য অতিরিক্ত চার্জ নিয়েও আলোচনা করা উচিত। দরদামের সময় ভদ্র ও পেশাদার আচরণ বজায় রাখা গুরুত্বপূর্ণ। কারণ দীর্ঘমেয়াদী ব্যবসায়িক  সম্পর্কে গড়ে তুলতে এটি সহায়ক। অনেক ক্ষেত্রে প্রথম অর্ডারের পর নিয়মিত ক্রেতা হওয়ার প্রতিশ্রুতি দিলে সাপ্লায়ারের আরও ভাল মূল্য বা অতিরিক্ত সুবিধা দিতে পারে ধৈর্য বাজার দামে পণ্য সংগ্রহ করা সম্ভব বা ব্যবসার লাভ বৃদ্ধির করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কোন শিপিং পদ্ধতিতে খরচ কম হয়

চীন থেকে বাংলাদেশে পণ্য আমদানি ক্ষেত্রে কোন শপি পদ্ধতি সবচেয়ে কম খরচে হবে তা মূলত পণ্য পরিমাণ ওজন এবং ডেলিভারি সময়ের ওপর নির্ভর করে। সাধারণভাবে সমুদ্রপথে বা Sea Shipping  সবচেয়ে আশ্রয়সিপিং পদ্ধতি হিসেবে পরিচিত। বিশেষ করে যখন বড় পরিমাণে বা ভারী পণ্য আমদানি করা হয় তখন বিমান পথে তুলনায় সমুদ্রপথে খরচ অনেক কম পড়ে। এ কারণে অধিকাংশ ব্যবসায়ী এবং আমদানিকারক বড় চালানের ক্ষেত্রে সে শিপিং ব্যবহার করেন। যদি এই পদ্ধতি পণ্য বাংলাদেশে পৌঁছাতে তুলনামূলক বেশি সময় লাগে, তবে কম খরচচেয়ের কারণে এটি ব্যবসায়ীদের কাছে সবচেয়ে জনপ্রিয়।

অন্যদিকে আরিসিপিং বিমান পথে পরিবহন তুলনামূলকভাবে অনেক দ্রুত এবং জরুরি পণ্য আনার জন্য উপযোগী হল এর খরচ ন বেশ বেশি। তাই সাধারণত ছোট পরিমাণে পণ্য , নমুনা সিম্পল বা দ্রুত ডেলিভারি প্রয়োজন হলে বিমান পথে ব্যবহার করা হয়। এ ছাড়া DHL, FedEx, UPS এর মত আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসও রয়েছে যেগুলো দ্রুত নির্ভরযোগ্য সেবা প্রদান করে। তবে এগুলো খরচ সাধারণত আরও বেশি হয়ে থাকে। নতুন আমদানি কারকদের জন্য শুরুতে পণ্য ধরন বাজেট এবং ডেলিভারি সময় বিবেচনা করা গুরুত্বপূর্ণ।

চীন থেকে পণ্য আনতে মোট কত খরচ হয়

চীন থেকে বাংলাদেশে পণ্য আমদানি করার মোট খরচ নির্ভর করে পণ্য ধরন পরিমাণ ওজন ও সিপিং পদ্ধতি এবং সরাসরি শুল্ক ও করের ওপর। অনেক সময় ব্যবসায়ী মনে করেন যে শুধুমাত্র পণ্য দাম পরিশোধ করলে আমদানির সম্পূর্ণ হয়ে যায় যা সাপ্লায়ারের কাছ থেকে নির্ধারণ হয়। এরপর সিপিং খরচ যোগ হয় যা Sea Shipping বা Air Shipping  এর উপর নির্ভর করে কম বা বেশি হতে পারে। এ ছাড়া পণ্য বাংলাদেশে পৌঁছানোর পর কাস্টম ডিউটি ভ্যাট ট্যাক্স এবং অন্যান্য সরকারি চার্জ পরিষদ করতে হয়।অনেক ক্ষেত্রে কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য C&F Agent-এর সেবাও নিতে হয়, যার জন্য আলাদা ফি দিতে হয়।

যদি পণ্য গুদামে সংরক্ষণ করতে হয় তাহলে ওয়ার হাউস বা স্টোরেজ খরচও যুক্ত হতে পারে। এছাড়া ব্যাঙ্ক জার্জ আন্তর্জাতিক পেমেন্ট ফি এবং ডকুমেন্টেশন সংক্রান্ত কিছু ব্যয় করতে পারে। তাই আমদানির মোট খরচ হিসাব করার সময় শুধু পণ্য দাম নয় বরং পণ্য কেনা থেকে শুরু করে। হাতে পাওয়া পর্যন্ত সব ধরনের ব্যয় বিবেচনা করা জরুরি। সঠিক পরিকল্পনা ও খরচ যে হিসাব থাকলে ব্যবসায়ীরা লাভ ক্ষতির একটি স্পষ্ট ধারণা পেতে পারেন এবং আরও সফলভাবে আমদানি ব্যবসা পরিচালনা করতে পারেন।

শেষ কথাঃ লেখকের মন্তব্য

চীন থেকে বাংলাদেশে পণ্য আমদানি বর্তমানে একটি লাভজনক ব্যবসায়িক সুযোগ যা  সঠিক পরিকল্পনাও জ্ঞান থাকলে সহজে শুরু করা যায়। তবে সকল ভাবে আমদানি ব্যবসা পরিচালনা করার জন্য পণ্য নির্বাচন নির্ভরযোগ্য সাপ্লায়ার খোঁজা সঠিক সিপিং পদ্ধতি বেছে নেওয়া এবং প্রযোজন কাগজপত্র সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন উদ্যোক্তাদের উচিত শুরুতে ছোট পরিসরে কাজ শুরু করা, বাজার সম্পর্কে ভালোভাবে গবেষণা করা এবং প্রতিটি ধাপে সতর্কতার সাথে সিদ্ধান্ত নেওয়া। সঠিক কৌশল অনুসরণ করলে চিন থেকে পণ্য আমদানি করে দীর্ঘমেয়াদ মেয়াদে একটি সফল ও লাভজনক ব্যবসা গড়ে তোলা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Israt jahan orni
Israt jahan orni
আমি একজন ব্লগার, কনটেন্ট রাইটার ও ডিজিটাল মার্কেটিং উৎসাহী। SEO, ব্লগিং, অনলাইন আয় এবং প্রযুক্তি বিষয়ক বিভিন্ন তথ্য নিয়ে নিয়মিত লেখালেখি করি। পাঠকদের সহজ ভাষায় সঠিক ও কার্যকর তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। অনলাইন জগতে নতুনদের শেখার ও এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় গাইড ও টিপস শেয়ার করে থাকি।