facebook ব্যবহার করে গৃহিণীদের আয়
বর্তমান সময় ফেসবুক (facebook) শুধু বন্ধুদের সঙ্গে যোগাযোগের মাধ্যম নয়; এটি ঘরে বসে আয়ের একটি বড় প্ল্যাটফর্মও। বিশেষ করে গৃহিণীরা সংসারের কাজের পাশাপাশি নিজের দক্ষতা কাজে লাগিয়ে ফেসবুক (facebook) এর মাধ্যমে ভালো আয় করতে পারেন।
অনেকেই সংসারের কাজের পাশাপাশি অনলাইন কাজ করতে চায় ঘরে বসেই ,অনলাইন কাজ করার অনেক বেশ কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে, অনেক কিছু শিখাও লাগবে। গৃহিণীদের অনেকটা সময় কাটে ঘরে বসে, তাই তারা অযথা সময় নষ্ট না করে ঘরে বসে অনলাইনে কাজ করা খুব সহজ।
সূচিপত্রঃ facebook ব্যবহার করে গৃহিণীদের আয় করার উপায়
- ফেসবুক (facebook) কীভাবে গৃহিণীদের জন্য আয়ের সুযোগ তৈরি করে।
- ফেসবুক পেজ (facebook page) খুলে ব্যবসা শুরু করার নিয়ম
- ফেসবুক গ্রুপে (facebook group)পণ্য ও সেবার প্রচার
- ফেসবুক মার্কেটিং (facebook marketing) ব্যবহার করে আয়
- ফেসবুক রিলস (Facebook Reels) তৈরি করে জনপ্রিয়তা বাড়ানো
- স্পন্সরেড পোস্ট (Sponsored Post) থেকে আয়ের সুযোগ
- কি ধরনের কনটেন্ট বেশি মানুষের কাছে পৌঁছায়
- সাধারণ ভুলগুলো এড়ানোর উপায় হলো
- কত টাকা আয় করা সম্ভব হয়
- লেখকের মন্তব্য
ফেসবুক (facebook) কীভাবে গৃহিণীদের জন্য আয়ের সুযোগ তৈরি করে।
বর্তমান সময় ফেসবুক (facebook) গৃহিনীদের জন্য ঘরে বসে আয়ের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে। আগে ব্যবসা শুরু করতে দোকান ভাড়া বড়, মূলধন এবং অনেক সময় প্রয়োজন হয়। কিন্তু এখন একটি স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটার এবং ইন্টারনেটের সংযোগ থাকলে ফেসবুকের (facebook) মাধ্যমে সহজেই সহজেই নিজের পণ্য বা সেবা হাজারো মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়।গৃহিনীদের রান্না,সেলাই, হাতের তৈরি গহনা, পোশাক, কসমেটিক, শিশুদের পণ্য বা ঘরোয়া খাবার বিক্রি করে আয় করতে পারেন। এছাড়া যারা পণ্য বিক্রি করতে চান না, তারা রান্নার ভিডিও, বিউটি টিপস, স্বাস্থ্য পরামর্শ, শিশু লালন পালনের অভিজ্ঞতা কিংবা দৈনন্দিন জীবনে উপকারিতার তথ্য শেয়ার করে খুব সহজেই জনপ্রিয়তা অর্জন করতে পারেন।
আরো পড়ুনঃ ফেসবুক (facebook) থেকে ইনকাম করা
যে সবথেকে গ্রাহক ও ফলোয়ার তৈরি করা সম্ভব ফেসবুক পেজ ( facebook page) ,গ্রুপ(group), মার্কেটিং (marketing), রিলস (reels),এবং লাইভ (live)এর মতো ফিচার ব্যবহার করে গ্রাহক বা ফলোয়ার করা সম্ভব হয়। নিয়মিত ভালো মানের কনটেন্ট প্রকাশ, মানুষের সঙ্গে আন্তরিক যোগাযোগ এবং সৎভাবে কাজ করার মাধ্যমে গৃহিণীরা ধীরে ধীরে নিজেদের একটি পরিচয় ব্র্যান্ড গড়ে তুলতে পারেন। এর ফলে সংসারের দায়িত্ব সামলানোর পাশাপাশি স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হয় এবং নিজের দক্ষতা কাজে লাগে, দীর্ঘমেয়াদি একটি স্থায়ী আয়ের উৎস তৈরি করা সম্ভব হয়।
ফেসবুক পেজ (facebook page) খুলে ব্যবসা শুরু করার নিয়ম
ফেসবুক পেজ খুলে ব্যবসা শুরু করা গৃহিণীদের জন্য অনলাইন আয় করা সবচেয়ে জনপ্রিয় এবং কার্যকর উপায় গুলোর মধ্যে একটি। একটি ফেসবুক পেজ হলো আপনার অনলাইনে দোকান বা ব্র্যান্ডের পরিচয়। সেখানে আপনি নিজের পণ্য বা সেবা সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। শুরুতে পেজ এর জন্য একটি সহজ ও আকর্ষনীয় নাম নির্বাচন করতে হবে। আপনার ব্যবসায়ের ধরন অনুযায়ী, "হোমমেড ফুড", "বুটিক হাউস"। প্রোফাইল ছবি ও কভার ফটো যোগ করে পেজটিকে পেশাদারভাবে সাজাতে হবে, অ্যাবাউট (about) সেকশন, ব্যবসার সংক্ষিপ্ত পরিচয়, যোগাযোগ নম্বর, ঠিকানা এবং ডেলিভারি সংক্রান্ত তথ্য লিখে রাখতে হবে।
তারপর নিয়মিতভাবে পণ্যের পরিষ্কার ছবি, ভিডিও, মুল্য এবং অর্ডার করা নিয়মসহ পোস্ট করতে হবে। রান্না, পোশাক, কসমেটিকস, হস্তশিল্প বা যেকোনো ঘরোয়া পণ্য ফেসবুক পেজের মাধ্যমে সহজে প্রচার করা যায়। গ্রাহকদের মন্তব্য ও ইনবক্সে দ্রুত উত্তর দিলে তাদের আস্থা বাড়ে এবং পুনরায় অর্ডার পাওয়া সম্ভবনা তৈরি হয়। প্রয়োজনে বোস্টপোস্ট (boost post) ব্যবহার করে আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যায়। ধারাবাহিকভাবে মানসম্মত কনটেন্ট প্রকাশ এবং সৎভাবে ব্যবসা পরিচালনা করলে একটি ছোট ফেসবুক পেজ ধীরে ধীরে পরিচিত ব্যান্ডে পরিণত হতে পারে যা গৃহিণীদের জন্য দীর্ঘ মেয়াদী স্থায় আয়ের উৎস হয়ে উঠতে পারে।
আরো পড়ুনঃ ফেসবুক পেজে পোস্ট করার নিয়ম।
ফেসবুক পেজ খুলে ব্যবসা শুরু করার ক্ষেত্রে সফল হতে হলে শুধু পেজ তৈরি করলে যথেষ্ট নয়; এটিকে নিয়মিতভাবে পরিচালনা ও উন্নত করতে হয়। প্রথমে আপনার লক্ষ্য নির্ধারণ করুন- আপনি কি বিক্রি করবেন এবং কার কাছে বিক্রি করবেন উদাহরণস্বরূপ, যদি আপনি ঘরোয়া খাবার বিক্রি করেন তাহলে এমন ছবিও ভিডিও পোস্ট করুন যা খাবারের গুণমান ও পরিচ্ছন্নতা তুলে ধরে। যদি পোশাক বা কসমেটিক বিক্রি করেন তাহলেও পণ্যর ব্যবহার বৈশিষ্ট্য এবং মূল্য স্পষ্টভাবে উল্লেখ করুন। প্রতিটি পোস্টে অর্ডার করার নিয়ম ডেলিভারি চার্জ এবং যোগাযোগের নম্বর লিখে দিন গ্রাহকদের রিভিউ সন্তুষ্টির অভিজ্ঞতা পেজ ও শেয়ার করলেন নতুন ক্রেতাদের আস্থা বাড়ে।
ফেসবুক গ্রুপে (facebook group)পণ্য ও সেবার প্রচার
ফেসবুক গ্রুপে পণ্য সেবার প্রচার গৃহিণীদের জন্য অনলাইন ব্যবসা শুরু করার একটি সহজ কার্যকর উপায়। ফেসবুকে বিভিন্ন ধরনের কেনাবেচা গ্রুপ রয়েছে, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন পণ্য খোছেন এবং অর্ডার করেন। গৃহিণীরা নিজেদের তৈরি খাবার কেক, শাড়ি, থ্রি-পিচ, কসমেটিকস, হাতে তৈরি গহনা, শিশুদের পোশাক কিংবা বিভিন্ন সেবা এসব গ্রুপে পোস্ট করে খুব দ্রুত সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছাতে পারেন। একটি আকর্ষণীয় ছবি ,স্পষ্ট বর্ণনা,দাম, ডেলিভারি, তথ্য এবং যোগাযোগের উপায় উল্লেখ করে পোস্ট করলে ক্রেতাদের আগ্রহ বাড়ে। এবং তাদের কেনার আগ্রহ বাড়ে।
নিয়মিত সক্রিয় থাকা, ক্রেতাদের মন্তব্য ও ইনবক্সে দ্রুত উত্তর দেওয়া এবং সৎ ভাবে পণ্য সম্পর্কে তথ্য দেওয়ার মাধ্যমে বিশ্বাসযোগ্যতা তৈরি হয়। অনেক সময় একটি ভালো পোস্ট থেকে একাধিক অর্ডার পাওয়া সম্ভব। এছাড়া নির্দিষ্ট বিষয়ভিত্তিক গ্রুপ এমন মহিলা উদ্যোক্তা গ্রুপ, স্থানীয় কেনাবেচার গ্রুপ, বা হোমমেড ফুড গ্রুপ, ব্যবহার করলে লক্ষভিত্তিক ক্রেতা পাওয়ার আরও সহজ হয়। এভাবে ফেসবুক গ্রুপে ধারাবাহিকভাবে প্রচার চালিয়ে গৃহিণীরা খুব কম খরচে নিজেদের পণ্য ও সেবার পরিচিতি বাড়াতে পারেন এবং ঘরে বসেই নিয়মিত আয়ের সুযোগ তৈরি করতে পারে।
ফেসবুক মার্কেটিং (facebook marketing) ব্যবহার করে আয়
ফেসবুক মার্কেট প্লেস ব্যবহার করে বিক্রি করা ঘৃণের জন্য খুব সহজ এবং কার্যকরী একটি উপায়। মার্কেটপ্লেস হলো ফেসবুকের একটি বিশেষ বিভাগ যেখানে মানুষ বিভিন্ন ধরনের পণ্য কিনেও বিক্রি করে। এখানে আপনি শাড়ি থ্রি-পিস, কসমেটিকস, হোমমেড খাবার, হাতে তৈরি গহনা ,শিশুদের পোশাক, ঘর সাজানোর সামগ্রীসহ নানা পণ্য তালিকাভুক্ত করতে পারেন। পণ্য পোস্ট করার সময় পরিষ্কার ও আকর্ষণীয় ছবি, সঠিক দাম, পণ্য বিস্তারিত বিবরণ এবং যোগাযোগের তথ্য দিলে ক্রেতাদের আগ্রহ বাড়ে। যেহেতু মার্কেটপ্লেস ক্রেতারা সরাসরি নির্দিষ্ট পণ্য খুঁজে দেখেন, তার সঠিক শিরোনাম ও বর্ণনা ব্যবহার করলে দ্রুত অর্ডার পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
আগ্রহী ক্রেতারা মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করে অর্ডার দিতে পারেন। সময়মত উত্তর দেওয়া পণ্যের সঠিক তথ্য দেওয়া এবং ভদ্র আচরণ বজায় রাখলে ক্রেতাদের আস্থা তৈরি হয়। স্থানীয় এলাকাভিত্তিক বিক্রির সুবিধা থাকাই ডেলিভারি ও লেনদেনের তুলনামূলক সহজ হয়। নিয়মিত নতুন পণ্য যোগ করা এবং কোন পোস্ট আপডেট করলে মার্কেট প্লেসে দৃশ্যমানতা বাড়ে। এভাবে ফেসবুক মার্কেট প্লেস ব্যবহার করে গৃহিণীরা ঘরে বসে খুব কম খরচে নিজেদের পণ্য বিক্রি করে নিয়মিত আয়ের সুযোগ তৈরি করতে পারেন।
ফেসবুক রিলস (Facebook Reels) তৈরি করে জনপ্রিয়তা বাড়ানো
ফেসবুক রিলস (reels) তৈরি করা গৃহনের জন্য জনপ্রিয় বাড়ানো এবং ভবিষ্যতে আয় সুযোগ তৈরি করে একটি অন্তত কার্যকর উপায়। রিলস হলো ছোট আকারের ভিডিও যা খুব দ্রুত মানুষের নজর কাড়ে এবং কম সময়ে অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারে। গৃহিণীরা রান্নার সময় রেসিপি সহজেই আপলোড করতে পারে, ঘর পরিষ্কার করার কৌশল, সৌন্দর্য চর্চার টিপস, শিশুদের যত্ন, সেলাই, হাতের কাজ কিংবা দৈনন্দিন জীবনের উপকারী পরামর্শ নিয়ে আকর্ষণীয় রিলস (Reels) তৈরি করতে পারেন। ভিডিওর শুরুতে এমন কিছু দেখানো উচিত যা দর্শকের আগ্রহ তৈরি করে, যেমন সুস্বাদু খাবারের প্রস্তুতি, আগে ও পরে পরিবর্তনের দৃশ্য, বা কোনো গুরুত্বপূর্ণ টিপস।
ভিডিওতে পরিস্কার ছবি, সুন্দর আলো, সংক্ষিপ্ত বর্ণনা এবং জনপ্রিয় সঙ্গীত বা ট্রেন্ডিং অডিও ব্যবহার করলে ভিডিও আরো বেশি মানুষের কাছে পৌঁছানোর সম্ভবনা বাড়ে। নিয়মত রিলস (reels) প্রকাশ করলে ফলোয়ার দ্রুত বাড়ে, আর ফলোয়ার বাড়লে নিজের পেজ (page), পন্য বা সেবার প্রচার করা অনেক সহজ হয়। একটি জনপ্রিয় রিলস (Reel) থেকে নতুন ক্রেতা, অর্ডার এবং দীর্ঘমেয়াদে আয়ের সুযোগ তৈরি হতে পারে। তাই ধারাবাহিকভাবে মানসম্মত Reels তৈরি করলে গৃহিণীরা খুব সহজেই নিজেদের পরিচিতি বাড়াতে পারেন এবং Facebook-কে একটি শক্তিশালী ব্যবসায়িক প্ল্যাটফর্মে পরিণত করতে পারেন।
স্পন্সরেড পোস্ট (Sponsored Post) থেকে আয়ের সুযোগ
স্পন্সরেড পোস্ট (sponsored post) আয়ের সুযোগ গৃহিণীদের জন্য আনলাইনে জনপ্রিয়তা কাজে লাগিয়ে অর্থ উপার্জনের একটি চমৎকার উপাই। যখন আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল ভালো সংখ্যক ফলোয়ার এবং সক্রিয় দর্শক তৈরি হবে, তখন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তাদের বিভিন্ন পণ্য বা সেবার প্রচারের জন্য আপনাকে অর্থের বিনিময়ে পোস্ট করতে বলতে পারে। এটিই স্পন্সরেড পোস্ট (sponsored post) নামে পরিচিত। উদাহরণস্বরূপ, আপনি যদি নিয়মিত রান্নার ভিডিও, বিউটি টিপস, গৃহস্থালি পরামর্শ বা শিশুদের যত্ন নিয়ে কনটেন্ট তৈরি করেন, তাহলে সংশ্লিষ্ট ব্র্যান্ডগুলো আপনাকে তাদের পণ্য ব্যবহার করে রিভিউ বা প্রচারমূলক পোস্ট দেওয়ার প্রস্তাব দিতে পারে।
আরো পড়ুনঃ কি ধরনের পোস্ট বেশি করা যায়
একটি স্পন্সরেড পোস্ট (sponsored post) এর বিনিকয়ে আপনি নির্দিস্ট পরিমান অর্থ, ফ্রি পণ্য বা উভই পেতে পারেন। সফলভাবে এ সুযোগ পেতে হলে আপনার কনটেন্টের মান ভালো হতে হবে। দর্শকদের সঙ্গে বিশ্বাসযোগ্য সম্পর্ক তৈরি করতে হবে এবং নিয়মিত সক্রিয় থাকতে হবে। সবসময় এমন পণ্য বা সেবা প্রচার করা উচিত যা আপনার দর্শকদের জন্য সত্য উপকারী, কারণ আপনার সততা বিশ্বাসযোগ্যতায় দীর্ঘমেয়াদ সবচেয়ে বড় সম্পদ। ফলোয়ার যতবার এবং আপনার পেজের প্রভাব যত শক্তিশালী হবে স্পনসরেরড পোস্ট এর সুযোগ এবং আয়ের পরিমান তত বাড়বে।
কি ধরনের কনটেন্ট বেশি মানুষের কাছে পৌঁছায়
ফেসবুকে কি ধরনের কনটেন্ট বেশি মানুষের কাছে পৌঁছে তা জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সঠিক ধরনের কনটেন্ট তৈরি করতে পারলে অল্প সময় বেশি মানুষের নজরে আসা যায়। সাধারণ যেসব পোস্ট মানুষের উপকারে আসে সমস্যার সমাধান দেয়, বিনোদন দেয় বা নতুন কিছু শেখাই সেগুলো বেশি জনপ্রিয় হয়। উদাহরণস্বরূপ যখন রান্নার রেসিপি, ঘর পরিষ্কারের টিপস, সৌন্দর্যচর্চার পরামর্শ, শিশুদের যত্নের উপাইয়, স্বাস্থ্যবিষয়ক সাধারণ তথ্য, সাশ্রয় কেনাকাটার কৌশল এবং দৈনন্দিন জীবন উপকারী টিপস সাড়া পায়। এছাড়া গল্পধর্মী পোস্টও বেশ কার্যকর উদাহরণ হিসেবে, “আমি কীভাবে ঘরে বসে প্রথম অনলাইন অর্ডার পেলাম” বা “একটি ছোট উদ্যোগ কীভাবে বড় ব্যবসায় পরিণত হলো”-এ ধরনের বাস্তব অভিজ্ঞতা মানুষের আগ্রহ বাড়ায়।
বিশেষ করে ছোট ভিডিও বা ফেসবুক রিলস বর্তমান সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছায়। কারণ এগুলো দ্রুত দেখা যায় এবং সহজে শেয়ার করা যায়, কীভাবে করবেন সহজ উপায় "পাঁচটি টিপস", "ভুলগুলো এড়িয়ে চলুন" ধরণের শিরোনাম দর্শকের আগ্রহ বাড়াই, বাস্তব অভিজ্ঞতা আগের পরের তুলনা সমস্যার সমাধান এবং মৌসুমি বা ট্রেন্ডিং বিষয় নিয়ে কনটেন্ট তৈরি করলে আরও ভালো ফল পাওয়া যায়। পাশাপাশি পরিষ্কার ছবি, ভালো আলো, আকর্ষণীয় ক্যাপশন এবং নিয়মিত পোস্ট করা অভ্যাস কনটেন্টের পৌঁছানো সম্ভবনা অনেক বাড়িয়ে দেয় মানুষের কাজে লাগে এবং সহজভাবে উপস্থাপন করা হয় এমন কনটেন্ট সাধারণ সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছে যায়।
সাধারণ ভুলগুলো এড়ানোর উপায় হলো
ফেসবুক ব্যবহার করে ব্যবসা বা অনলাইন আই শুরু করার সময় অনেকে কিছু সাধারণ ভুল করেন যা তাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। এসব ভুল এড়াতে পারলে কাজ দ্রুত এগোয় এবং গ্রাহকদের আস্থা তৈরি হয়। সবচেয়ে বড় ভুল হল অনিয়মিত পোস্ট করা। অনেকে পেজ ফুলে অনেকদিন পোস্ট করার পর বন্ধ করে দেন ফলে দর্শকদের আগ্রহ কমে যায়। আর একটি বড় ভুল হল নিম্নমানের ছবি বা অস্পষ্ট তথ্য ব্যবহার করা। অন্য পরিষ্কার ছবি ,সঠিক দাম, বৈশিষ্ট্য এবং অর্ডার করার নিয়ম উল্লেখ না করলে ক্রেতারা আগ্রহ হারাতে পারেন। গ্রাহকদের মেসেজ বা মন্তব্য উত্তর দিতে দেরি করাও একটি সাধারণ সমস্যা দ্রুত উত্তর দিলে বিক্রির সম্ভাবনা অনেক বেড়ে যায়।
অতিরঞ্জিত বা ভুল তথ্য দিয়ে পণ্য প্রচার করা থেকে বিরত থাকতে হবে। কারণ এতে একবার বিশ্বাস নষ্ট হলে পুনরায় আস্থা অর্জন করা কঠিন। এক ধরনের পোস্ট বারবার দেওয়া, অতিরিক্ত বিজ্ঞাপনমূলক কনটেন্ট প্রকাশ করা এবং দর্শকদের উপকারে আসে এমন তথ্য না দেওয়ায় নেতিবাচক প্রভাব ফেলে। এছাড়া অপরিচিত ব্যক্তির সঙ্গে লেনদেনের ক্ষেত্রে সতর্ক না থাকা অগ্রিম টাকা নেওয়া বা দেয়া বিষয়ে পরিষ্কার নীতি না রাখা এবং ডেলিভারির ব্যবস্থা সম্পর্কে অস্পষ্টতা থাকা সমস্যার কারণে হতে পারে। সফল হতে হলে ধৈর্য ধরে নিয়মিত কাজ করতে হবে। সৎ ভাবে তথ্য দিতে হবে ,গ্রাহকদের সম্মান করতেও হবে এবং প্রতিটি অভিজ্ঞতা থেকে শিখে নিজের কাজে মান উন্নত করতে হবে।
কত টাকা আয় করা সম্ভব হয়
ফেসবুক ব্যবহার করে গৃহিণীরা কত টাকা আয় করতে পারবেন তা নির্ভর করে তাদের কাজের ধরন সময়, দক্ষতা, ফলোয়ার সংখ্যা এবং গ্রাহকদের চাহিদার ওপর সাধারণত আয় কম হয়। কারণ তখন নতুন পেজ বা প্রোফাইলে পরিচিতি তৈরি করতে সময় লাগে। অনেকে প্রথম কয়েক মাসে মাসে 2000 থেকে 10000 পর্যন্ত আয় করতে পারেন। ধীরে ধীরে ফলোয়ার বাললে নিয়মিত অর্ডার আসতে শুরু করলে বা অ্যাফিলেট মার্কেটিং, স্পন্সরেট পোস্ট এবং পণ্য বিক্রির সুযোগ তৈরি হলে আয় করাও বাড়তে পারে। সফলভাবে কাজ চালিয়ে গেলে অনেক গৃহিণীরা মাসে 20,000 থেকে 50,000 বা তারও বেশি আয় করতে পারেন।
কেউ যদি নিজস্ব পণ্য বিক্রি করেন যেমন হোমমেড খাবার ,পোশাক, কসমেটিকস, বা হস্তশিল্প তাহলে লাভের পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে। আবার যারা কনটেন্ট তৈরি করেন তারা ব্র্যান্ড প্রমোশন স্পন্সরড পোস্ট এবং কমিশনের মাধ্যমে অতিরিক্ত আয়ের সুযোগ পান। তবে মনে রাখতে হবে অনলাইন আয়ের নির্দিষ্ট কোনও নিশ্চয়তা নেই। সফলতা আসে নিয়মিত কাজ, ভাল মানের কনটেন্ট গ্রাহকদের আস্থা এবং দীর্ঘমেয়াদিম পরিকল্পনার মাধ্যমে ধৈর্য ও পরিশ্রম থাকলে ফেসবুক ব্যবহার করে গৃহিণীরা সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি একটি সম্মানজনক এবং স্থায়ী আয়ের উৎস গড়ে তুলতে পারেন।
লেখকের মন্তব্যঃ
বর্তমান সময় ফেসবুক গৃহিণীদের জন্য ঘরে বসে আয় করার একটি সাধারণ সুযোগ তৈরি করেছেন। সংসারের কাজ সামলানোর পাশাপাশি নিজের দক্ষতা সৃজনশীলতা এবং পরিশ্রমকে কাজে লাগিয়ে যে কেউ ছোট পরিসর থেকে একটি সফল অনলাইন ব্যবসা গড়ে তুলতে পারেন। শুরুতে আয় কম হলেও নিয়মিত কাজ ধৈর্য সততা এবং গ্রাহকদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখলে ধীরে ধীরে আয়ের পরিমাণ বাড়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের ওপর বিশ্বাস রাখা এবং নিজের মানসিকতা ধরে রাখা। আপনি যদি আজই ছোট একটি পদক্ষেপ নেন তাহলে ভবিষ্যতে সেটি আপনার স্বাবলম্বী হওয়া পথ খুলে দিতে পারেন। তাই দেরি না করে আপনার দক্ষতাকে কাজে লাগে ফেসবুকের মাধ্যমে নিজের আয়ের যাত্রা শুরু করুন।

.jpg)

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url