ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তনের সম্পূর্ণ নিয়ম (২০২৬)

আপনি কি ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করতে চান? কিন্তু কীভাবে আবেদন করবেন কী কী কাগজপত্র লাগবে বা কতদিন সময় লাগবে-এইসব নিয়ে দ্বিধায় আছেন? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।


ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন কী জানতে চাইলে আপনি সঠিক জায়গায় এসেছেন। এই আর্টিকেলে আবেদন করার নিয়ম, কাগজপত্র, সময়সীমা এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা সহজভাবে তুলে ধরা হয়েছে। 

সূচিপত্রঃ ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন কী

ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন কী

ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র(NID) বাংলাদেশে প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র। এই কার্ডে একজন ব্যক্তির নাম, পিতা-মাতার নাম, ছবি, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং স্থায়ী ও বর্তমান ঠিকানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে। সময়ের সঙ্গে নানা কারণে একজন ব্যক্তির বসবাসের স্থান পরিবর্তন হতে পারে। তখন জাতীয় পরিচয়পত্রে থাকা পুরনো ঠিকানাটি হালনাগাদ করার প্রয়োজন হয়। এই প্রক্রিয়াকে ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন বলা হয়। আবার অনেকেই মনে করেন, পরিবর্তন করলে ভোটের আইডির ঠিকানা নিজে থেকে পরিবর্তন হয়ে যায়। আসলে বিষয়টি এমন নয়।
সহজ ভাষায় বলতে গেলে, একজন ব্যক্তিদের এক এলাকা থেকে অন্য এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। অথবা ভোটার এলাকার পরিবর্তন করতে চান, তাহলে নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদন করে জাতীয় পরিচয়পত্রে থাকা ঠিকানা তথ্য সংশোধন বা হালনাগাদ করতে পারেন। এর মাধ্যমে তাঁর নতুন ঠিকানা সরকারি রেকর্ডে যুক্ত হয় এবং প্রয়োজনে ভোটার এলাকা পরিবর্তিত হতে পারে। কাগজপত্র জমা দিতে হয় নির্বাচন কমিশন আবেদনটি যাচাই-বাছাই করার পর সব তথ্য সঠিক হলে ঠিকানা পরিবর্তন অনুমোদন দেন।

কোন কোন ক্ষেত্রে ঠিকানা পরিবর্তন করা প্রয়োজন

ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র(NID)-এ উল্লেখিত ঠিকানা একজন নাগরিকের পরিচয়ে গুরুত্বপূর্ণ অংশ। তাই এই ঠিকানাটি সবসময় সঠিক ও হালনাগাদ রাখা উচিত। তবে সবাইকে সবসময় ঠিকানা পরিবর্তন করতে হয় না। শুধুমাত্র নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে ঠিকানা পরিবর্তন প্রয়োজন হয়। বিশেষ করে যখন কোনও ব্যক্তি স্থায়ীভাবে নতুন এলাকায় বসবাস শুরু করে বা এলাকা পরিবর্তন করতে চান, তখন নির্বাচন কমিশনে নির্ধারিত নিয়ম অনুযায়ী ঠিকানা পরিবর্তন আবেদন করা উচিত। এতে সরকারি রেকর্ডে তার বর্তমান তথ্য সংরক্ষিত থাকে এবং ভবিষ্যতে বিভিন্ন সেবা গ্রহণে কোন ধনে জটিলতা হয় না।

সাধারণত যেসব ক্ষেত্রে ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করার প্রয়োজন হতে পারে, সেগুলোর মধ্যে রয়েছে এক জেলা বা উপজেলা থেকে অন্য জেলায় স্থায়ীভাবে বসবাস শুরু করা, চাকরি বা ব্যবসার কারণে দীর্ঘমেয়াদে নতুন এলাকায় স্থানান্তর হওয়া, বিয়ের পর স্বামী বা স্ত্রীর স্থায়ীভাবে বসবাস করা, অথবা ভোটার এলাকায় পরিবর্তনের প্রয়োজন হওয়া। এ ছাড়া যদি NID-এ থাকা ঠিকানা কোনও ভুল থাকে বা পুরনো তথ্য থেকে যায, কেউ যথাযথ প্রমাণপত্র দিয়ে ঠিকানা সংশোধনের আবেদন করা উচিত। এতে আপনার জাতীয় পরিচয় পত্রে তথ্য হালনাগাদ থাকবে এবং ভবিষ্যতে বিভিন্ন প্রশাসনিক ও আইনি কাজ সহজে সম্পূর্ণ করা যাবে।

স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানার পার্থক্য

জাতীয় পরিচয়পত্র(NID)-এই স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা-এই দুটি তথ্য আলাদাভাবে উল্লেখ করা যায়। স্থায়ী ঠিকানা বলতে বোঝা এমন একটি ঠিকানা যেখানে একজন ব্যক্তির স্থায়ী বা পারিবারিক বসবাসের ভিত্তি রয়েছে। এটি সাধারণত নিজের বাড়ি,পৈতৃক বাড়ি বা দীর্ঘ মেয়াদে বসবাসের স্থান হয়ে থাকে। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া, বিভিন্ন সরকারি নথি এবং প্রশাসনিক কাজে স্থায়ী ঠিকানা গুরুত্ব অনেক বেশি। তাই কেউ যদি স্থায়ীভাবে অন্য এলাকায় চলে যান এবং ভবিষ্যত সেখানে বসবাস পরিকল্পনা করেন, প্রয়োজন অনুযায়ী স্থায়ী ঠিকানা পরিবর্তনের আবেদন করতে পারেন।
অন্যদিকে বর্তমান ঠিকানা হল একজন ব্যক্তি বর্তমান যেখানে বসবাস করছেন সেই ঠিকানা। এটি চাকরি, পড়াশোনা, ব্যবসা বা অন্য যে কোনও কারণে স্থায়ীভাবে বসবাসের স্থানও হতে পারে। উদাহরণ স্বরূপ, একজন শিক্ষার্থী স্থায়ী ঠিকানা যদি রাজশাহীতে হয় কিন্তু তিনি ঢাকায় পড়াশোনা করেন, তাহলে রাজশাহী হবে তার স্থায়ী ঠিকানা এবং ঢাকা হবে বর্তমান ঠিকানা অর্থাৎ স্থায়ী ঠিকানা দীর্ঘমেয়াদি বসবাসের পরিচয় বহন করে, আপনার বর্তমান অবস্থান নির্দেশ করে। তাই জাতীয় পরিচয়পত্রে এই দুটি তথ্য সঠিকভাবে উল্লেখ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে ভবিষ্যতে কোনও সরকারি বা বেসরকারি সেবা গ্রহণের সময় সমস্যার সম্মুখীন হতে না।

ঠিকানা পরিবর্তনে কী কী কাগজপত্র লাগে

ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন করার সময় নির্বাচন কমিশনের কাছে কিছু প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। এসব কাগজপত্রের মাধ্যমে আবেদনকারী পরিচয়, বর্তমান বসবাসের ঠিকানা এবং নতুন ঠিকানা সত্যতা যাচাই করা যায়। আবেদন করার আগে সব প্রয়োজনীয় নথি প্রস্তুত করে রাখা আবেদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকে এবং অতিরিক্ত ঝামেলাও এড়ানো যায়। মনে রাখতে হবে, আবেদনকারীর পরিস্থিতি অনুযায়ী কিছু অতিরিক্ত কাজপত্র প্রয়োজন  হতে পারে। এইসব নিয়ম যদি আমরা সঠিকভাবে মেনে চলি তাহলে আমাদের কাজ খুব সহজেই হয়ে যাবে।

সাধারণভাবে যেসব কাগজপত্র প্রয়োজন হতে পারে সেগুলো হল-জাতীয় পরিচয়পত্র(NID) এর ফটোকপি, ফরম-১৩(এলাকায় স্থানান্তরের আবেদনপত্র) যথাযথভাবে পূরণ করা, নতুন ঠিকানার প্রমাণ হিসেবে বিদ্যুৎ, গ্যাস বা পানির বিল, হোল্ডিং ট্যাক্সের রসিদ, বাড়ির মালিকানা দোলিল অথবা ভাড়াটিয়া হলে বাড়ির মালিকের প্রত্যয়নপত্র, ইউনিয়ন পরিষদ, ফোর সভা বা সিটি করপোরেশন নাগরিক সনদ, ফলে স্বামী বা স্ত্রীর NID-এর কপি ও বিবাহের প্রমাণপত্র এবং আবেদনকারী সম্পত্তি পাসপোর্ট সহজে ছবি(যদি প্রয়োজন হয়)।এছাড়া নির্বাচন কমিশন প্রয়োজন মনে করলে আরও কিছু অতিরিক্ত নথি চাইতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করে সর্বশেষ কাগজপত্রের তালিকা জেনে নেওয়া ভালো।

উপজেলা/থানা নির্বাচন অফিসে আবেদন করার পদ্ধতি

ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তনের জন্য অনলাইনের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সরকারি উপজেলা থানা নির্বাচন অফিসের আবেদন করা যায়। বিশেষ করে এক উপজেলা বা জেলা থেকে অন্য এলাকায় ভোটার এলাকা পরিবর্তনের ক্ষেত্রে সাধারণত সংশ্লিষ্ট নির্বাচন অফিসে গিয়ে আবেদন করতে হয়। আবেদন করার আগে প্রয়োজনীয় কাগজপত্র, যেমন-জাতীয় পরিচয়পত্র(NID) কপি, নতুন ঠিকানার প্রমাণপত্র এবং নির্বাচন কমিশনের নির্ধারিত আবেদনপত্র যেমন, প্রযোজ্য ক্ষেত্রে ফর্ম-১৩ প্রস্তুত রাখতে হবে। এরপর নির্ধারিত অফিসে গিয়ে আবেদন জমা দিতে হবে। কর্মকর্তার আবেদনপত্র ও সংযুক্ত কাগজপত্র যাচাই করে প্রয়োজনীয় তথ্য গ্রহণ করবেন। কোনও তথ্য অসম্পূর্ণ থাকলে বা অতিরিক্ত কাগজপত্রের প্রয়োজন হলে আবেদনকারীকে তা জানানো হবে।
আবেদন জমা দেওয়ার পর নির্বাচন কমিশন আবেদনকারী তথ্য কাগজপত্র যাচাই-বাছাই করে। প্রয়োজন হলে স্থায়ী ভাবে তদন্ত বা ঠিকানা যাচাইও করা হতে পারে। সব তথ্য সঠিক পাওয়া গেলে আবেদন অনুমোদন করা হয় এবং জাতীয় পরিচয়পত্রের ঠিকানা তথ্য হালনাগাদ করা যায়। আবেদন নিষ্পত্তি হতে কিছু সময় লাগতে পারে, তাই আবেদন জমা দেওয়ার পর প্রাপ্ত রশিদ বা রেফারেন্স নম্বস সংরক্ষণ করা উচিত। ভবিষ্যত আবেদনটির অগ্রগতি জানতে বা প্রয়োজন হলে নির্বাচন অফিসে যোগাযোগ করার জন্য এ রশিদ টি কাজে লাগতে পারে। আবেদন করার সময় অবশ্যই সঠিক তথ্য বৈধভাবে কাগজপত্র জমা দিতে হবে, কারণ ভুল তথ্য প্রদান করলে আবেদন বিলম্বিত হতে পারে তা বাতিলও হতে পারে।

এক জেলা থেকে অন্য জেলায় ঠিকানা পরিবর্তনের নিয়ম

যদি কোনও ব্যক্তির চাকরি, ব্যবসা, পড়াশোনা, বিয়ে এবং অন্য কোনও কারণে এক জেলা থেকে অন্য জেলায় স্থায়ীভাবে ব্যবসা শুরু করেন, তাহলে প্রয়োজন অনুযায়ী জাতীয় পরিচয়পত্র(NID)-এর ঠিকানা এবং ভোটার এলাকায় পরিবর্তনের জন্য আবেদন করতে পারেন। এ ক্ষেত্রে শুধু নতুন ঠিকানা চলে গেলে ঠিকানা সংশ্লিষ্টভাবে পরিবর্তন হয় না। নির্বাচন কমিশনে নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদন করতে হয় এবং নতুন ঠিকানা প্রমাণ হিসেবে প্রয়োজনীয় কাগজ জমা দিতে হয়। আবেদন করার আগে জাতীয় পরিচয় পত্র কপি, নতুন ঠিকানা প্রমাণপত্র, নাগরিক সনদ এবং প্রয়োজনীয় অনুযায়ী ফর্ম-১৩(এলাকায় স্থানান্তরের আবেদনপত্র) প্রস্তুত রাখা উচিত। ঠিকানায় আওতাধীন উপজেলা বা থানা নির্বাচন অফিসে আবেদন জমা দিতে হবে।

নির্বাচন কমিশন আবেদনকারীর দেওয়া তথ্য ও সংযুক্ত কাগজপত্র যাচাই বাছাই করে। প্রয়োজন হলে স্থায়ী ভাবে ঠিকানা তদন্ত করা যেতে পারে, যাতে আবেদনকারী স্থায় বসবাসের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। সব তথ্য সঠিক প্রমাণিত হলে আবেদন অনুমোদন করা হয় এবং আবেদনকারীর ভোটার এলাকার নতুন জেলা স্থানান্তর করা হয়। এরপর জাতীয় পরিচয় পথে ঠিকানার তথ্য হালনাগাদ হয়। তবে মনে রাখতে হবে, আবেদন আবেদনকারী পরিস্থিতি ও জমা দেওয়ার কাগজপত্র উপর নির্ভর করে মূল্যায়ন করা হয়। আবেদন করার সময় সঠিক তথ্য প্রদান এবং বৈধ প্রমাণপত্র জমা দেন। এতে আবেদন দ্রুত নিষ্পত্তি হওয়ায় সম্ভাবনা বাড়ে এবং ভবিষ্যতে চাকরি ও বেসরকারি বিভিন্ন সেবা গ্রহণে কোনও ধরনের জটিলতা হয় না।

আবেদন করতে কোনো ফি লাগে কি

ভোটার আইডি কার্ডের(NID) ঠিকানা পরিবর্তনের আবেদন করার জন্য সাধারণত কোনো সরকারি ফি দিতে হয় না, যদি এটি শুধুমাত্র ঠিকানা বা ভোটার এলাকা পরিবর্তনের আবেদন হয় এবং নির্বাচন কমিশনে নির্ধারিত নিয়ম অনুযায়ী করা হয়। অর্থাৎ, সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসের আবেদন করলেও শুধুমাত্র আবেদন জমা দেওয়ার জন্য আলাদা কোনও সরকারি ফি নেওয়া হয় না। তবে আবেদন করার সময় অবশ্যই সঠিক তথ্য এবং বৈধ কাগজপত্র জমা দিতে হবে। অন্যথায় আবেদনটি বিলম্বিত হতে পারে বা অতিরিক্ত তথ্য জমা দিতে হতে পারে।

তবে একটি বিষয় মনে রাখা জরুরি, যদি ঠিকারা পরিবর্তনের পাশাপাশি নতুন NID কার্ড পুনর্মুদ্রণ(Re-issue) বা অন্য কোনও তথ্য সংসদের জন্য আবেদন করেন, তাহলে সেক্ষেত্রে সরকার নির্ধারিত ফি প্রযোজ্য হতে পারে। এ ছাড়া কোন তৃতীয় পক্ষ বা দালাল এর মাধ্যমে আবেদন করলে তারা আলাদা সার্ভিস চার্জ দাবি করতে পারে, যা সরকারী ফি নয়। তা সবসময় সরকারি নির্বাচন কমিশনে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করা নিরাপদ এবং সাশ্রয়ী। আবেদন করার আগে সর্বশেষ নিয়ম অফিস সম্পর্কে জানতে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিস অথবা বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য যাচাই করে নেওয়া উচিত।

আবেদন অনুমোদন হতে কতদিন সময় লাগে

ভোটার আইডি কার্ডের(NID) ঠিকানা পরিবর্তন আবেদন জমা দেওয়ার পর সেটি নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা পর্যায়ক্রমে যাচাই-বাছাই করেন। আবেদনকারীর দেওয়া তথ্য, নতুন ঠিকানার প্রমাণপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথি ঠিক থাকলে আবেদনটি অনুমোদনের জন্য প্রক্রিয়াকরণ করা হয়। প্রয়োজনে স্থায়ীভাবে ঠিকানা যাচাই বা অতিরিক্ত তথ্য চাওয়া হতে পারে। তাই আবেদন অনুমোদনের সময় নির্ভর করে আবেদনটির ধরন, কাগজপত্রে সঠিকতা এবং সংশ্লিষ্ট নির্বাচন অফিসের কাজের চাপের উপর। সাধারণভাবে, সব তথ্য সঠিক থাকলে কয়েক সপ্তাহ থেকে১-৩ মাসের মধ্যে আবেদন নিষ্পত্তি হতে পারে। তবে কোনও কোনও ক্ষেত্রে যাচাই-বাছাই বা অতিরিক্ত নথি প্রয়োজন হলে আরও বেশি সময় লাগতে পারে।

আবেদন বাতিল হওয়ার সাধারণ কারণ

ভোটার আইডি কার্ডের(NID) ঠিকানা পরিবর্তন আবেদন করার পর নির্বাচন কমিশন আবেদনকারীরা তথ্য সংযুক্ত কাগজপত্র বিস্তারিতভাবে যাচাই করে যদি আবেদন পত্রে ভুল তথ্য দেওয়া হয়, প্রয়োজনীয় কাগজপত্র অসম্পূর্ণ থাকে বা নতুন ঠিকানা যথাযথ প্রমাণপত্র জমা না দেওয়া হয়, এ ছাড়া আবেদনপত্রে তথ্য সঙ্গে জমা দেওয়া নথি তথ্য অমিল থাকলেও আবেদন গ্রহণ করা হয় না। আবেদন করার সময় প্রতিটি তথ্য সঠিকভাবে পূর্ণ করা এবং প্রয়োজনে কাগজপত্র সংযুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সব শর্ত সঠিকভাবে মেনে চলা না হয় তাহলে আবেদনটি ক্যানসেলও হয়ে যাইতে পারে।

এছাড়াও, ভুল নির্বাচন অফিসে আবেদন জমা দেওয়া, আবেদনপত্র সঠিক ভাবে পূরণ না করা, বিভ্রান্তিকর তথ্য প্রদান করা কিংবা নির্বাচন কমিশনের চাওয়া অতিরিক্ত কাগজপত্র নির্ধারিত সময়ের মধ্যে জমা না দিলেও আবেদন বাতিল হতে পারে। অনেক সময় আবেদনকারীর ভুলবশত অসম্পূর্ণ তথ্য দিয়ে আবেদন করেন, প্রক্রিয়াটি আটকে যায় তাই আবেদন জমা দেওয়ার আগে সব তথ্য নথি ও একাধিকবার যাচাই করা এবং নির্বাচিত কমিশনের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করা উচিত। এতে আবেদন বাতিল হওয়া ঝুঁকি অনেকটা কমে যায় এবং দ্রুত অনুমোদন পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।

লেখকের মন্তব্যঃ ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন কী

ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রক্রিয়া, যা সঠিক নিয়ম মেনে সম্পূর্ণ করা উচিত। আপনি যদি স্থায়ীভাবে নতুন এলাকায় বসাবার শুরু করেন অথবা ভোটার এলাকা পরিবর্তনের প্রয়োজন হয়, তাহলে সময়মতো আবেদন করা ভবিষ্যতে বিভিন্ন ধরনের ঝামেলা এড়াতে সাহায্য করবে।আবেদন করার আগে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা, সঠিক তথ্য প্রদান করা এবং নির্বাচন কমিশনের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে আবেদন দ্রুত নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা বাড়ে এবং অপ্রয়োজনীয় জটিলতা এড়ানো যায়। আশা করি, এই আর্টিকেলে ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তনের নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন করার পদ্ধতি, সম্ভাব্য  সমস্যার কারণ এবং গুরুত্বপূর্ণ তথ্য সহজ ভাষায় তুলে ধরতে পেরেছি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Israt jahan orni
Israt jahan orni
আমি একজন ব্লগার, কনটেন্ট রাইটার ও ডিজিটাল মার্কেটিং উৎসাহী। SEO, ব্লগিং, অনলাইন আয় এবং প্রযুক্তি বিষয়ক বিভিন্ন তথ্য নিয়ে নিয়মিত লেখালেখি করি। পাঠকদের সহজ ভাষায় সঠিক ও কার্যকর তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। অনলাইন জগতে নতুনদের শেখার ও এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় গাইড ও টিপস শেয়ার করে থাকি।